চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১১:২৬ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৫

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। 

সোমবার (১৭ আগস্ট) রাতে দূতাবাস থেকে জারিকৃত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যম যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান মাধ্যম হলেও অসতর্কতার কারণে অনলাইনে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত তথ্য বা কনটেন্ট প্রকাশ এবং শেয়ার করার ক্ষেত্রে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে। 

দূতাবাস জানায়, কোনও তথ্য বা পোস্ট শেয়ার করার আগে তার সত্যতা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। আয়োজক দেশের আইনবিরোধী, উসকানিমূলক, হুমকিমূলক, বৈষম্যমূলক কিংবা সহিংসতা ও উগ্রবাদকে উৎসাহিত করে— এমন যেকোনও পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। 

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও স্থানীয় সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্মের দায়িত্বশীল ও সংযত ব্যবহার প্রবাসীদের আইনি ঝামেলা থেকে সুরক্ষার পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এসটি/ 
সম্পর্কিত
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মোবাইলফোনে বিয়ে, পরে ইতালি প্রবাসী জানলেন তার ‘স্ত্রী’ আসলে এক তরুণ
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’