বিতর্কের মুখে শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার বিজয় সরকারের

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ আগস্ট ২০২৬, ১৪:২৪ আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৪:২৪

বাম দল ও তামিলনাড়ু ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে শিক্ষার্থীদের অংশ নেওয়া ঠেকাতে জারি করা বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করেছে বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার। তীব্র সমালোচনার মুখে বুধবার (১৯ আগস্ট) নির্দেশটি প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

গত ১৪ আগস্ট স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের উদ্দেশে ওই নির্দেশ জারি করা হয়েছিল। এতে শিক্ষার্থী ও তরুণরা যাতে বাম দল ও সিজেপির বিক্ষোভ-আন্দোলনে অংশ নেওয়ার ‘তাগিদে পা না দেন’, তা ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। ‘অতি জরুরি’ হিসেবে চিহ্নিত ওই নির্দেশনায় স্কুল ও কলেজগুলোকে ২০ আগস্টের মধ্যে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

নির্দেশটি প্রকাশের পর তীব্র সমালোচনা করে সিজেপি। দলটির জাতীয় সহ-আহ্বায়ক সৌরভ দাস একে ‘অসাংবিধানিক’ এবং বিজয় সরকারের ‘অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত’ পদক্ষেপ বলে মন্তব্য করেন।

তবে সরকারের এই পদক্ষেপকে সমর্থন করে বিজেপি। দলটির নেতা বিনোজ পি সেলভাম সিজেপি ও বাম দলগুলোকে ‘বিশৃঙ্খলার এজেন্ট’ বলে অভিহিত করেন।

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল সিজেপি। ওই আন্দোলনের প্রেক্ষাপটেই শিক্ষার্থী ও তরুণদের বাম দল ও সিজেপির বিক্ষোভে অংশ নেওয়া ঠেকাতে তামিলনাড়ু সরকারের ওই নির্দেশ জারি হয়েছিল।

/এএস/ 
সম্পর্কিত
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার