আজ রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ১০:০০ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:০০

আজ অনুষ্ঠিত হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও। ইসি ৩৪৯ জনের ভোটার তালিকা তৈরি করেছে। এই তালিকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও রয়েছে। তিনি নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় নিজের ভোট নিজেই দিতে পারবেন। তবে এই সুযোগ পাচ্ছেন না জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ। সংসদ সদস্য না হওয়ায় তিনি নিজেকে ভোট দিতে পারবেন না।

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জনের ভোটার তালিকা করা হয়েছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও রয়েছে। তিনি নিজেকে ভোট দিতে পারবেন কিনা—এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাংলা ট্রিবিউনকে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি ভোট দিতে পারবেন। তবে অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোট দিতে পারবেন না। তিনি ভোটার নন, ফলে ভোট দেওয়ার সুযোগও নেই। তিনি সংসদ সদস্য হলে ভোট দিতে পারতেন। একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যদি সংসদ সদস্য না হতেন, তাহলে তিনিও ভোট দিতে পারতেন না।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শপথ নিলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। শপথ নেওয়ার পর তার মেম্বারশিপ আর থাকবে না এবং তখন তার ভোটাধিকারও থাকবে না।

এদিকে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন নির্বাচন নিয়ে বলেন, ‘আমাদের ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। আমাদের ঘোষিত শিডিউল অনুযায়ী ২০ তারিখে ভোট হবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আমি কন্ডাক্ট করবো...পরিচালনা করবো। এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি (ভারপাপ্ত রাষ্ট্রপতি) একজন ভোটার, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ভোটার, মাননীয় স্পিকার ভোটার, মাননীয় বিরোধী দলের নেতাও ভোটার এবং সব এমপিই ভোটার। সব মিলিয়ে খুব হাই-প্রোফাইল একটি নির্বাচন।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, আমাদের এই ঐতিহাসিক নির্বাচন অত্যন্ত সুন্দর, সুচারু ও স্মুথলি আমরা কন্ডাক্ট করতে পারবো। এই প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের প্রস্তুতিতে যত রকমের অল কনসিভেবল ডাইমেনশন থাকতে পারে, সব কভারড ইন আওয়ার প্রিপারেশন ফর দিস ইলেকশন। যত রকমের ডাইমেনশন থাকতে পারে, আমরা সেগুলো বিবেচনায় নিয়েছি।’

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সিইসি বলেন, ‘ভোট কাউন্টিংয়ের সময় আমাদের সংসদ সদস্যরা, যেহেতু তারা ভোটার, তারা উপস্থিত থাকতে পারবেন। উনার ভোটটা দিয়ে যে উনাকে চলে যেতে হবে, এমন না। উনি যদি চান, হি ক্যান কন্টিনিউ ইন দ্য হাউস থাকতে পারবেন। উনারা ভোটার এবং গণনার সময়ও থাকতে পারবেন। ইটস এ ভেরি ট্রান্সপারেন্ট মেথড, ভেরি ট্রান্সপারেন্ট মেথড। সুতরাং এখানে কারও কোনো আপত্তি থাকার কথা নয়। উনারা থাকতে পারবেন।’

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কারা

সংসদ সদস্যদের ভোটের মধ্য দিয়েই মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। সে হিসেবে সংসদ সদস্যরাই এই নির্বাচনের ভোটার। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের বর্তমানে ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন। আইন অনুযায়ী, তাদের নাম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় তোলা হয়েছে। আদালতের নির্দেশনায় একজন নির্বাচিত প্রার্থীর অযোগ্য হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে কোনো ভোটার নেই।

সংসদে সাধারণ আসনে বিএনপির সংসদ সদস্য ২১১ জন, জামায়াতের ৬৮ জন, এনসিপির ৬ জন, অন্যান্য দলের ৭ জন ও স্বতন্ত্র সাতজন রয়েছেন। আর সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন ও স্বতন্ত্র একজন সদস্য রয়েছেন। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপি ও সমমনাদের।

উল্লেখ্য, গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। একই দিন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে কমিশন।

/এএজে/এসও/ইউএস/
সম্পর্কিত
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা