দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১৪:১৪ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৪:১৪

হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বিরল এক কাণ্ড ঘটালেন ইংল্যান্ডের দুই পেসার অলি রবিনসন ও জশ টাং। দুজনেই শিকার করেছেন ৫ উইকেট। আর সেই কীর্তির স্মৃতি ধরে রাখতে ম্যাচের বলটিকে কেটে দুই টুকরো করে ভাগ করে নিয়েছেন তারা!

বুধবার প্রথম টেস্টের প্রথম দিন পাকিস্তানকে মাত্র ১৭১ রানে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। ‘বাজবল’ যুগের পর নতুন অধ্যায়ে এটাই ইংল্যান্ডের প্রথম টেস্ট। একই সঙ্গে সাবেক অধিনায়ক বেন স্টোকসের আকস্মিক আন্তর্জাতিক অবসরের পর অধিনায়ক হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন জো রুটও।

প্রথম দিন শেষে স্বস্তিতে ইংল্যান্ড। নিজের ইয়র্কশায়ারের মাঠে দারুণ একটি দিন কাটিয়ে রুট ৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। পাকিস্তানের চেয়ে পিছিয়ে মাত্র ৫৯ রানে।

ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে শুরুটা করেছিলেন রবিনসন। এরপর পাকিস্তানের টপ অর্ডারের আরও চার ব্যাটারকে ফিরিয়ে ৫১ রানে ৫ উইকেট নেন এই পেসার।

রবিনসনের দুর্দান্ত শুরুর পর ঝড় তোলেন সাসেক্সের পেসার টাং। তিনিও ৪৬ রানের বিনিময়ে শিকার করেন ৫ উইকেট। 

সাধারণত টেস্ট ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কোনো বোলার ম্যাচের বলটি স্মারক হিসেবে নিজের কাছে রেখে দেন। কিন্তু একই ইনিংসে রবিনসন ও টাং দুজনেই পাঁচ উইকেট নেওয়ায় অভিনব পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত তারা মাঠকর্মীদের একজনকে দিয়ে বলটি করাত দিয়ে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সদ্য কাটা বলটি হাতে নিয়ে রবিনসন বলেন, ‘আমার মনে হয় বলটা ভাগ করে নেওয়া উচিত।’ রবিনসনও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।

তিনি বলেন, তারা জানতে চেয়েছিলেন বলটি কেটে দেওয়া সম্ভব কি না। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মাঠকর্মীরা বলটি কেটে তাদের হাতে তুলে দেন।

রবিনসনের ভাষায়, ‘এমন অর্ধেক ক্রিকেট বল খুব বেশি দেখা যায় না। এটা এমন একটা স্মৃতি, যা আমরা কখনো ভুলবো না। একই ইনিংসে দুজনের পাঁচ উইকেট নেওয়াও তো প্রতিদিন ঘটে না। তাই এটা দারুণ একটি স্মারক হয়ে থাকবে।’

রবিনসনের জন্য দিনটি ছিল বিশেষভাবে তৃপ্তিরও। জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে এক ইনিংসে ক্যারিয়ারসেরা সাত উইকেট নিয়েছিলেন তিনি। সেটিই ছিল আড়াই বছরেরও বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে তার প্রথম ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
স্টাবসকে বাদ দিয়ে দলে বড় পরিবর্তনের পথে দক্ষিণ আফ্রিকা
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
হোবার্টেই থাকছেন রিশাদ, এবার সঙ্গী জাম্পা!
সর্বশেষ খবর
এল ক্লাসিকোর আগে ধাক্কা রিয়ালের, নিষিদ্ধ ভিনিসিয়ুস
এল ক্লাসিকোর আগে ধাক্কা রিয়ালের, নিষিদ্ধ ভিনিসিয়ুস
কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে অঙ্গীকার নয়, চাই কার্যকর ব্যবস্থা
কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে অঙ্গীকার নয়, চাই কার্যকর ব্যবস্থা
সাবেক সহকারী পুলিশ সুপারের বাড়ি থেকে ১৬ লাখ টাকার মালামাল লুট: অস্ত্রসহ গ্রেফতার ৫
সাবেক সহকারী পুলিশ সুপারের বাড়ি থেকে ১৬ লাখ টাকার মালামাল লুট: অস্ত্রসহ গ্রেফতার ৫
চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা