প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৬, ১৬:৪৩ আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৬:৪৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার বেলা দুইটার দিকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি ভবন জানিয়েছিল, সম্মানিত রাষ্ট্রীয় অতিথির অভ্যর্থনা মহড়ার জন্য শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য এই সফর নিয়ে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। তবে এখনও কোনও তারিখ চূড়ান্ত হয়নি এবং সরকারিভাবে এই হাইপ্রোফাইল সফর নিয়ে নয়াদিল্লি বা ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন যে, আগস্টের তৃতীয় সপ্তাহে এই সফরটি হতে পারে।

তবে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের সংবাদ সম্মেলনের উপস্থিতির কারণে এই সফর সংক্রান্ত আলোচনায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

চলতি শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার চূড়ান্ত মহড়ার কারণে আগামী শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।

বিবৃতিটি প্রত্যাহারের পর বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক নতুন বার্তায় বলা হয়, ২০২৬ সালের ২১ আগস্ট চলতি শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না শিরোনামে যে প্রেস রিলিজটি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।

ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ অতিথিদের সম্মানে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে জমকালো সামরিক ও কূটনৈতিক ঐতিহ্য মেনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এতে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিচয় পর্ব পরিচালনা করা হয়। এই অনুষ্ঠানের একদিন আগে পূর্ণাঙ্গ মহড়া (ফুল ড্রেস রিহার্সাল) অনুষ্ঠিত হয়ে থাকে। পরে রাষ্ট্রপতি সফররত রাষ্ট্রনেতার নৈশভোজেরও আয়োজন করেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
দিল্লিতে তিরঙ্গা কর্মসূচির আগে ককরোচ নেতা অভিজিৎ দিপকে আটক
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা