শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ০০:২৯ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:৩২

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে শনিবার (২২ আগস্ট) কাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্র জানায় রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এলাকাজুড়ে  বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয়  গার্ড অব অনার প্রদান করবেন। শ্রদ্ধা  জানিয়ে কিছু সময় নীরবতা পালন করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করবেন এবং স্বাক্ষর শেষে প্রাঙ্গণ ত্যাগ করবেন বলে জানা গেছে। 

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন। এর আগে একই দিন দুপুরে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
রাষ্ট্রপতির সিল-স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেফতার ২
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সর্বশেষ খবর
ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারসহ ১০ কর্মকর্তাকে বদলি
ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারসহ ১০ কর্মকর্তাকে বদলি
সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা দেয়নি তদন্ত প্রতিবেদন
সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা দেয়নি তদন্ত প্রতিবেদন
প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগেই ১৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনলো সরকার
প্রথমবারের মতো মেয়াদপূর্তির আগেই ১৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনলো সরকার
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
লাইভ লোকেশন পাঠিয়ে বাবাকে নিয়ে যেতে বলেছিল, গিয়ে পেলেন মেয়ের লাশ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’