চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 

রাজবাড়ী প্রতিনিধি 
২২ আগস্ট ২০২৬, ০১:০৮ আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:০৮

রাজবাড়ী সদর বসন্তপুরে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গাড়িটি পুড়ে গেলেও কোনও প্রাণহানি হয়নি। চালকের উপস্থিত বুদ্ধিতে অল্পের জন্য বেঁচে গেলেন রোগী তাদের স্বজনরা। 

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর মধ্যেই আগুনে পুড়ে যায় মাইক্রোবাস।

মাইক্রোবাসের মালিক মো. রাসেল গাজী বলেন, ‘রাজবাড়ীর খানখানাপুর থেকে একজন রোগী ও তাদের তিন স্বজনকে নিয়ে ফরিদপুরে যাচ্ছিলেন চালক। বসন্তপুর এলাকায় পৌঁছানোর পর গাড়ি থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল। চালক দ্রুত গাড়ি থামিয়ে দরজা খুলে সবাইকে নামিয়ে দেন। এরপর কয়েক মিনিট পরই গাড়িতে আগুন ধরে যায়। ইঞ্জিনের ত্রুটি থেকে গাড়িতে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ’ 

তিনি আরও বলেন, এভাবে আগুন ধরেছে গাড়িটির অবশিষ্ট আর কিছুই নেই। পুড়ে গেছে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো

আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রোবাসটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাড়িটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। চালকের উপস্থিত বুদ্ধিতে গাড়িতে থাকা রোগী ও স্বজনরা প্রাণে বেঁচে গেছেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক