কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ১৪:৫৩আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৪:৫৩

যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য প্রতিনিধিদের টানা তিন দিনের আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এই বৈঠকে কোনও বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারায় প্রায় ২ হাজার কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা মূল্যের কানাডীয় পণ্যের ওপর এই ভারী শুল্ক কার্যকর করা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ইস্টার্ন টাইম শনিবার রাত ১২টা ১ মিনিটে শেষ হওয়ার পর নতুন এই শুল্ক কার্যকর হয়। এর আগে দুই দেশের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

নতুন শুল্কের জবাবে ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বিবৃতিতে কার্নি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সেরা চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে কানাডার অবস্থান উন্নত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে কানাডীয়দের লক্ষ্য পূরণের জন্য সেই অগ্রগতি যথেষ্ট ছিল না।

বাণিজ্যযুদ্ধের প্রভাব থেকে কানাডীয়দের সুরক্ষায় সরকার কী পদক্ষেপ নেবে, তাও তুলে ধরেন কার্নি। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তায় নতুন পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে চুক্তি না হওয়ার জন্য কানাডাকে দায়ী করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব গড়ার ক্ষেত্রে কানাডার জন্য ‘একটি হারানো সুযোগ’। 

গ্রিয়ার বলেন, চলতি সপ্তাহের শুরুতে যে শর্তে সমঝোতা হয়েছিল, কানাডা সেই শর্তে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কানাডাকে তাদের বাজারে যেকোনও বড় রফতানিকারকের তুলনায় সবচেয়ে ভালো সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে কানাডার নতুন দাবি এবং আগের কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসায় সাম্প্রতিক দিনগুলোর আলোচনায় তৈরি হওয়া ভারসাম্য নষ্ট হয়েছে।

নতুন শুল্কের আওতায় পড়বে যুক্তরাষ্ট্রে কানাডার মোট রফতানির প্রায় ৫ শতাংশ। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, শিল্পকারখানার যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্য। এর পাশাপাশি কানাডার ইস্পাত, কাঠ ও গাড়ির ওপর আগে থেকেই মার্কিন শুল্ক রয়েছে।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই কানাডা থেকে আমদানি করা গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে অটোয়া একাধিক পণ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে। এর পর থেকেই দুই দেশ পাল্টাপাল্টি শুল্ক ও হুমকি দিয়ে আসছে। ট্রাম্পও বিভিন্ন সময়ে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট কানাডার বিরুদ্ধে ‘মার্কিন পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ করেন। তবে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, কানাডার সঙ্গে একটি চুক্তি হতে পারে বলে তিনি আশা করছেন। শেষ পর্যন্ত আপাতত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

/এএস/ 
সম্পর্কিত
ট্রায়ালে বোল্টের রেকর্ড ভাঙলো চীনের ‘লাইটনিং’
সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে