রান্নাঘর থেকে ডাইনিং রুম সাড়ে ৪ মিনিটের পথ, রাজপ্রাসাদ কিনলেন জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ১৬:০৯আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৬:০৯

আয়ারল্যান্ডে প্রায় ২০০ বছরের পুরোনো গথিক শৈলীর একটি ঐতিহাসিক দুর্গ বা রাজপ্রাসাদ কিনেছেন মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। ‘স্ট্র্যানক্যালি ক্যাসল’ নামের এই রাজপ্রাসাদটি ৪৪০ একর জমির ওপর অবস্থিত। অর্থদাতা প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়ার মাইকেল অ্যালেন-বাকলির পরিবারের কাছ থেকে প্রাসাদটি কেনা হয়েছে, তবে এর সঠিক ক্রয়মূল্য প্রকাশ করা হয়নি। গত বৃহস্পতিবার জাকারবার্গের মুখপাত্র ব্রায়ান বেকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রায়ান বেকার ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-কে বলেন, মার্ক ও তার পরিবার এই ঐতিহাসিক বাড়িটির যত্ন নেওয়া অব্যাহত রাখতে পেরে রোমাঞ্চিত। তারা আয়ারল্যান্ডে সময় কাটানোর জন্য মুখিয়ে আছেন, যেখানে মেটার আন্তর্জাতিক সদর দফতর অবস্থিত।

ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত এই প্রাসাদটি ৩ তলা বিশিষ্ট এবং ১৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এর বিক্রয়মূল্য জানা না গেলেও প্রাসাদটির আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লাখ ডলার থেকে ৩ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

প্রাসাদটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে প্রায় ১২৫ মাইল দূরে অবস্থিত, যেখানে মেটার আন্তর্জাতিক সদর দফতর ও শহরের বাইরে একটি ডেটা সেন্টার রয়েছে। জাকারবার্গ ও তার পরিবার মূলত যুক্তরাষ্ট্রে বসবাস করলেও আয়ারল্যান্ড সফরের সময় এই সম্পত্তি ব্যবহার করবেন।

স্ট্র্যানক্যালি ক্যাসলটি ১৮২৭ থেকে ১৮৩০ সালের দিকে নির্মিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশ রাজনীতিবিদ জন কেলির জন্য স্থপতি জেমস এবং জর্জ রিচার্ড পেইন এটি নকশা করেছিলেন। এর স্থাপত্যে বেলেপাথর ও চুনাপাথরের কারুকাজ ব্যবহার করা হয়েছে। অ্যালেন-বাকলি পরিবার গত ২৫ বছরে দুর্গটি একাধিকবার সংস্কার করেছে। এটি বর্তমানে সরকারঘোষিত তালিকাভুক্ত সংরক্ষিত একটি স্থাপত্য।

‘দ্য হাউসেস অব আয়ারল্যান্ড’ বইয়ে প্রাসাদটির জাঁকজমক নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক ব্রায়ান ডি ব্রেফনি এবং রোজমেরি ফোলিয়ট একে এতটাই বিলাসবহুল হিসেবে বর্ণনা করেছেন যে, সেখানে রান্নাঘর থেকে ডাইনিং রুমে পৌঁছাতে প্রায় ৪.৫ মিনিট সময় হেঁটে যেতে হয়।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবেবিজেপির ‘তৃণমূলীকরণ’ ঠেকানো বাস্তবে কতটা সম্ভব?
হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক
বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের
সর্বশেষ খবর
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী