সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ আগস্ট ২০২৬, ১২:৩৭ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৯

সূর্যগ্রহণের দুই সপ্তাহের মাথায় এবার মহাকাশে ঘটতে যাচ্ছে বিরল এক দৃশ্যপট। সূর্য ও পৃথিবীর সঙ্গে নিখুঁত সারিবদ্ধতার কারণে মহাজাগতিক ছায়ায় ঢাকা পড়তে যাচ্ছে চাঁদ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে যাওয়া এই আংশিক চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে পৃথিবী। এ সময় পৃথিবীর প্রচ্ছায়ায় চাঁদের উপরিভাগে রক্তিম-কমলা রঙের এক অদ্ভুত আভা ফুটে উঠবে। এই পূর্ণাঙ্গ মহাজাগতিক প্রক্রিয়াটি সম্পন্ন হতে মোট সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগবে। তবে গ্রহণের মূল আংশিক পর্যায়টি স্থায়ী হবে তিন ঘণ্টারও বেশি সময় ধরে। পূর্ব মার্কিন সময় (ইডিটি) মধ্যরাতের পরপরই গ্রহণটি পূর্ণ রূপ বা চূড়ান্তে পৌঁছাবে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী জ্যাক হ্যাথাওয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, মহাকাশ কর্মসূচির অংশ হওয়ার জন্য এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি সময়। আমাদের কার্যক্রম একটুও ধীর হচ্ছে না।

আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষ এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন। নর্থ ও সাউথ আমেরিকা ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ১০০ কোটি মানুষ একদম সরাসরি এই গ্রহণ দেখতে পাবেন। এছাড়া বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশ বা ৩০০ কোটিরও বেশি মানুষ গ্রহণটির অন্তত কিছু অংশ দেখার সুযোগ পাবেন।

চলতি বছরে এটি বিশ্বের চতুর্থ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এর আগে গত মার্চ মাসে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়ার আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।

তবে মহাকাশপ্রেমীদের জন্য পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের অপেক্ষাটি একটু দীর্ঘ হতে যাচ্ছে। ২০২৮ সালের নিউ ইয়ার্স ইভে (৩১ ডিসেম্বর) এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকার বাসিন্দাদের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

/এএস/ 
সম্পর্কিত
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক