ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১৮:৪১ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২১:০৮

যুদ্ধকালীন পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝেও ইরানে নারীদের বাধ্যতামূলক হিজাব পরা সংক্রান্ত সামাজিক বিতর্কটি নতুন করে উসকে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের চরম মুহূর্তে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারের সমর্থনে মিছিলে হিজাববিহীন নারীদের উপস্থিতি দেখা গিয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির রক্ষণশীল নেতা ও রাজনীতিকরা বাধ্যতামূলক হিজাব ফের কার্যকরের দাবি জোরদার করেছেন।

তেহরান প্রসিকিউটর অফিস এবং অন্যান্য প্রদেশের প্রশাসন থেকে কফি শপ, রেস্তোরাঁ ও পোশাকের দোকানে ‘নীতিবহির্ভূত কর্মকাণ্ডের’ বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বাধ্যতামূলক নিয়ম অমান্য করায় ইতোমধ্যে তেহরান ও দক্ষিণ খোরাসানসহ বিভিন্ন শহরের একাধিক ক্যাফে, রেস্তোরাঁ ও বুটিক বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে জনপ্রিয় গায়িকা পরস্তু আহমাদী ও তার ব্যান্ড দলের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কাইহান পত্রিকার সম্পাদক হোসেন শরিয়তমাদারি একে আইনি ও ধর্মীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন।

তা সত্ত্বেও বিশেষ করে তরুণীরা এই আইন মানতে অনীহা প্রকাশ করছেন। তেহরান ও সিরাজের মতো শহরগুলোতে হেলমেট পরা কিন্তু হিজাবহীন তরুণীদের স্কুটার ও মোটরসাইকেল চালনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

হিজাব ইস্যুকে কেন্দ্র করে সরকারের ভেতরেও মতভেদ স্পষ্ট। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনের মাধ্যমে মানুষের আচরণ পরিবর্তনের কৌশল নিয়ে প্রশ্ন তুলে জোর জবরদস্তির বিরোধিতা করেন। সাবেক সংসদ সদস্য গোলামআলী জাফরজাদেহ বিমানাবাদি হিজাবের চেয়ে মূল্যস্ফীতি ও জনগণের জীবিকার ওপর নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। পার্লামেন্ট সদস্য মোহাম্মদ-তাকি নকদালি দাবি করেন, যুক্তরাষ্ট্রের চেয়েও এ ধরনের সাংস্কৃতিক অবক্ষয় দেশের জন্য বেশি বিপজ্জনক।

তবে সরকারের সতর্ক অবস্থানের কথা জানিয়ে তেহরানের এক প্রবীণ নারী মন্তব্য করেন, হয়তো আমরা যা ভাবছি তা হবে না, তবে বিপ্লবের পরও আমরা ভাবিনি হিজাব বাধ্যতামূলক করা সম্ভব হবে, কিন্তু তারা তা করেছিল।

সূত্র: সিএনএন

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন হামলা, নিহত ২
সর্বশেষ খবর
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা