চাঁদে পানি খোঁজার অভিযান হঠাৎ স্থগিত করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৯:৫০ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫০

চাঁদের দক্ষিণ মেরুতে পানির বরফ অনুসন্ধান ও পরিবেশগত জরিপ চালানোর উদ্দেশ্যে বহুল প্রতীক্ষিত চ্যাংই-৭ চন্দ্র অভিযান হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে আগামী কয়েক দিনের মধ্যেই যানটি উৎক্ষেপণের কথা ছিল।

রবিবার চায়না ম্যানড স্পেস এজেন্সির এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, মিশনটি উৎক্ষেপণের উপযুক্ত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং চলতি বছরের নির্ধারিত সময়ে এটি আর অনুষ্ঠিত হতে পারছে না।

সংস্থাটি আরও জানায়, সতর্কতা, নির্ভরযোগ্যতা ও মিশনের শতভাগ সাফল্য নিশ্চিত করার মূলনীতির ওপর ভিত্তি করে এবং সামগ্রিক মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই উড্ডয়ন স্থগিত করা হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে ওয়েনচাং উৎক্ষেপণ কেন্দ্রে এই চ্যাংই-৭ মিশনের প্রস্তুতি চলছিল। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী, এটি ছিল চীনের চ্যাংই চন্দ্র অভিযান কর্মসূচির সপ্তম মিশন। এই অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদের স্থায়ী ছায়াবৃত গহ্বরগুলোতে গবেষণা চালানো এবং চাঁদের দক্ষিণ মেরুতে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও সম্পদের জরিপ পরিচালনা করা।

চীনা পৌরাণিক কাহিনীর চন্দ্রদেবীর নামানুসারে এই অভিযানের নামকরণ করা হয়েছে। এর আগে ২০২৪ সালে ‘চ্যাংই-৬’ যানটি বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের অদেখা পৃষ্ঠ থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে সফলভাবে ফিরে এসেছিল।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বশেষ খবর
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’