বিরোধীদলের ১৮০ দিনের গুজবের মূল্যায়ন দরকার: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ১১:২৯ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:৩০

বিরোধীদল সরকারের ১৮০ দিনে যে গুজব ছড়িয়েছে তার মূল্যায়ন দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (২৪ আগস্ট) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  

রাশেদ খাঁন বলেন,  জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এ দাবির সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন। এ জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁশব্দ করেনি! জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। কিন্তু জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলে, সেটিও না হয় সহ্য করা যায়! কিন্তু কীভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে?
 
তিনি আরও বলেন, আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এ রকম মিথ্যাচার শিখেছে। আজকে নাকি তারা সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সাংবাদিক সম্মেলন করে তুলে ধরবে! এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে। এ জন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সহিত গুজব, মিথ্যা ও প্রপাগাণ্ডা প্রচারে জামায়াত- এনসিপির ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এ জন্যই বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার। ঠিক বিরোধীদল ৬ মাসে কী কী গুজব, প্রপাগাণ্ডা ও ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার।

/এসও/আইএএম/
সম্পর্কিত
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা