সমালোচকদের কড়া জবাব ফিফা সভাপতির

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

ডমিনিকান প্রজাতন্ত্র সফরে গিয়ে সমালোচকদের কড়া ভাষায় জবাব দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য ঠিক করার বিষয়ে ফিফা যে প্রতিজ্ঞাবদ্ধ, সে কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি।

তার এই মন্তব্যকে ইউয়েফার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অবস্থান নেওয়া তিনটি কনফেডারেশনের অন্যতম হিসেবে ইউয়েফার প্রতি প্রচ্ছন্ন খোঁচা হিসেবে দেখা হচ্ছে।

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে  বিশ্বকাপের শেয়ার বিক্রি করার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে প্রবল চাপে ফিফা সভাপতি।

পদ ছাড়ার জন্য তার ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে ইউরোপের ছয়টি নর্ডিক ফুটবল অ্যাসোসিয়েশন- ডেনমার্ক, আইসল্যান্ড, ফ্যারো দ্বীপপুঞ্জ, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেন।

রবিবার (২৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা ইনফান্তিনোর ওপর থেকে নিজেদের ‘আস্থা হারানোর’ কথা ঘোষণা করে।

এদিকে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন (সিএফইউ)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে ইনফান্তিনো বলেন, ‘আমরা ফিফাকে আমূল বদলে দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি। আজ সিএফইউ-এর সদস্যদের সামনে আমি আবারও জোর দিয়ে বলছি, আমাদের একটাই কাজ—বিশ্বের প্রতিটি কোণায় ফুটবলকে ছড়িয়ে দেওয়া।’

তিনি আরও বলেন,  ‘আমাদের বড় বড় দেশ এবং বাকি সবার মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে হবে। বাকি সবার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’

/টিএ/এনআই/
সম্পর্কিত
ফিফা সভাপতি পদে নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ ছুড়লেন টটেনহ্যাম সাবেক তারকা
‘আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি’, মেসির বিদায়ী ম্যাচে বেনিন কোচের ক্ষোভ
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
সর্বশেষ খবর
বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পেরিয়ে কাশ্মীর ভ্রমণ, জেনে নিন সময়সূচি ও ভাড়া
বিশ্বের সর্বোচ্চ রেলসেতু পেরিয়ে কাশ্মীর ভ্রমণ, জেনে নিন সময়সূচি ও ভাড়া
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা