‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক
২৫ আগস্ট ২০২৬, ০৯:০০আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:০০

যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় কিয়ারা আদভানি ও নয়নতারা-সহ কয়েকজন নারী তারকাকে দেখা যাবে। তবে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর শুরুতে ‘না’ বলেছিলেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা।

তারকাবহুল সিনেমার অংশ হতে আগ্রহী ছিলেন না তিনি। কিন্তু পরে সিদ্ধান্ত বদলান নায়িকা।

এ সিনেমাতে গ্যাংস্টার গঙ্গা চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। চলতি মাসের শুরুতে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, কী কারণে প্রথমে সিনেমার অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং পরে কেন রাজি হয়েছেন।

তার কথায়, পরিচালক গীতু মোহনদাসের গল্প ও ভাবনায় মুগ্ধ হয়ে সিদ্ধান্ত বদলান তিনি।

নয়নতারা জানান, শেষ পর্যন্ত গীতু তার সঙ্গে দেখা করে চিত্রনাট্য শোনানোর আগে অনেক প্রশ্নের উত্তর দেন।

চিত্রনাট্য শোনার পর পুরোপুরি বদলে যায় নয়নতারার সিদ্ধান্ত। গল্প শুনে তিনি গীতু মোহনদাসের কাজ ও ভাবনায় এতটাই মুগ্ধ হন যে মনে প্রশ্ন জাগে—এতদিন দর্শক কেন গীতুর এই দিকটি দেখেননি?

নয়নতারার ভাষায়, সিনেমাটিতে গীতুর ভাবনা দর্শকদের বিস্মিত করবে।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে যশেরও প্রশংসা করেন নয়নতারা।

তিনি বলেন, ‘যশের মতো এত পরিশ্রমী অভিনেতা আগে দেখিনি। এ সিনেমার জন্য পরিবার ও সন্তানদের সঙ্গে কম সময় কাটানোসহ নানা ত্যাগ স্বীকার করেছেন তিনি।’

নয়নতারার মতে, যশ তার আশপাশের শিল্পী ও কলাকুশলীদের কাজ নিয়েও খুব সচেতন। সবাইকে সেরাটা দেওয়ার জন্য তিনি অনুপ্রাণিত করেন।

/এনআই/
সম্পর্কিত
মাতৃত্বকালীন ফ্যাশনে দীপিকা পাড়ুকোনের চমৎকার স্টাইল
মাতৃত্বকালীন ফ্যাশনে দীপিকা পাড়ুকোনের চমৎকার স্টাইল
সিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমা
সিনেমার প্রচারণায় কান্না, অবশেষে কারণ জানালেন অনুপমা
কালো ব্লেজার আর সাদা ক্যামিসোলে অন্য রূপে কাজল
কালো ব্লেজার আর সাদা ক্যামিসোলে অন্য রূপে কাজল
মনীশের লেহেঙ্গায় ধাতব ঝিলিকে জ্যাকলিন
মনীশের লেহেঙ্গায় ধাতব ঝিলিকে জ্যাকলিন
বিনোদন বিভাগের সর্বশেষ
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়