ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে আলোচনায় পাকিস্তানের ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ আগস্ট ২০২৬, ১০:৪৮ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১০:৪৮

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নিরসন এবং শান্তি প্রতিষ্ঠার পথ খোঁজার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে পাকিস্তান ও ইরান। মঙ্গলবার (২৫ আগস্ট) তেহরান সফর শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যকার এ সংক্রান্ত আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশটির সেনাপ্রধান আসিম মুনির এবং ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আঞ্চলিক উত্তেজনা রোধ, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং সংঘাত দ্রুত সমাপ্তির পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি রক্ষা এবং আলোচনার মাধ্যমে এই বিবাদের একটি সমঝোতামূলক নিষ্পত্তিতে পৌঁছানোর উপায় নিয়ে উভয় পক্ষ নিজ নিজ মতামত বিনিময় করেছে।

সেনাপ্রধান আসিম মুনিরের সফরসঙ্গী হিসেবে তেহরানে থাকা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ইরানের প্রেসিডেন্ট অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সরকারের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানায়, তেহরান সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

উল্লেখ্য ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, কোনও দেশ যদি ইরানকে ‘যেকোনও ধরনের সহায়তার হাত’ বাড়িয়ে দেয় তবে তাদের অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন হুমকির মুখে পাল্টা পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগর থেকে সব ধরনের তেল রফতানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

/এএস/ 
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে হামলার আগে যে কারণে দেওয়া হয়নি সতর্কবার্তা
যে অবিশ্বাস্য সেতুতে মেঘের ওপর দিয়ে চলে গাড়ি
ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে অজিত দোভালের ফোনালাপ
সর্বশেষ খবর
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
নামিদামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি নকল ভুট্টার বীজ
নামিদামি ব্র্যান্ডের মোড়কে বিক্রি নকল ভুট্টার বীজ
এক জায়গা থেকেই সামলান ফেসবুক-ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে
এক জায়গা থেকেই সামলান ফেসবুক-ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৬ শতাংশের পূর্বাভাস আইএমএফের
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৬ শতাংশের পূর্বাভাস আইএমএফের
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস