নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ আগস্ট ২০২৬, ১৬:১৩ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৬:১৩

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে (জিএমটি ৪টা ৩৫ মিনিট) অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।রাজপ্রাসাদের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

ইউরোপের সবচেয়ে প্রবীণ জীবিত রাজা ছিলেন হ্যারাল্ড। গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজপ্রাসাদ জানিয়েছিল, রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা চলছিল তার।

২০২৪ সালেও ছুটিতে মালয়েশিয়ায় থাকাকালে সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হ্যারাল্ড। সেখানে তাকে সাময়িক পেসমেকার দেওয়া হয়। পরে নরওয়ের সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং স্থায়ী পেসমেকার বসানো হয়।

১৯৯১ সাল থেকে নরওয়ের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা হ্যারাল্ড ২০২৪ সালে জানিয়েছিলেন, তিনি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সংখ্যা কমিয়ে দেবেন। তবে সিংহাসন ত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, রাজা হিসেবে তার শপথ আজীবনের জন্য। 

১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা লাভের পর থেকে হ্যারাল্ডের ৫৩ বছর বয়সী ছেলে হাকন হবেন নরওয়ের চতুর্থ রাজা এবং তার স্ত্রী ৫৩ বছর বয়সী মেতে-মারিত হবেন তার রানী।

/এএস/ 
সম্পর্কিত
দিল্লিতে তিরঙ্গা কর্মসূচির আগে ককরোচ নেতা অভিজিৎ দিপকে আটক
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
ইউক্রেনকে ইইউ’র ঋণ দেওয়া নিয়ে যা জানালেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা