মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানের ওপর নজর রাখছে দিল্লি: রণধীর জয়সোয়াল 

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৩ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৩

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা এবং পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে ভারত। শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। 

ব্রিফিংয়ে এক সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, ইতোপূর্বে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন, বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে এই চুক্তি সম্প্রসারিত হলে তা মুসলিম পরিবারের ভেতরের বিষয় এবং এটি নিয়ে অন্য কোনও দেশের উদ্বেগের অবকাশ নেই। 

চুক্তিটির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আরও জানান, এতে আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়টি এখনও সরাসরি আসেনি। তবে চুক্তির সদস্য রাষ্ট্রগুলো যদি বাংলাদেশকে অন্তর্ভূক্ত করার বিষয়ে ইতিবাচক অভিপ্রায় প্রকাশ করে, তবে বাংলাদেশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। 

মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “আমরা সব ধরণের ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয় হয়। ভারতের নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নিয়ে থাকি।”

একই ব্রিফিংয়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলা এবং সে বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতের পক্ষ থেকে কোনও বিরূপ বা আক্রমণাত্মক মন্তব্য করা হয়নি। মুখপাত্র জয়সোয়াল কেবল জোর দিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও তা সফলভাবে মোকাবিলা করা বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ দায়িত্ব এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। 

/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর