দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লেন ৪৭ লাখ ভোটার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১৫:৪৫ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:৪৫

ভারতের রাজধানী দিল্লির খসড়া ভোটার তালিকা সোমবার প্রকাশ করা হয়েছে। বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কার্যক্রম শেষে শহরের ১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ৪৭ লাখ ৭০ হাজার ভোটারকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৪ নভেম্বর।

দিল্লির প্রধান নির্বাচনি কর্মকর্তা অশোক কুমার জানান, খসড়া তালিকা থেকে যারা বাদ পড়েছেন, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম ৬ পূরণের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। ভোটাররা নির্বাচন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে তাদের নাম তালিকায় আছে কি না তা যাচাই করতে পারবেন।

নির্বাচন কমিশনের সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত পাওয়া দাবি ও আপত্তিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্পত্তি করা হবে।

গত ৩০ জুন থেকে ১৭ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে চালানো বিশেষ নিবিড় সংশোধনী কার্যক্রমে প্রাপ্ত ও ডিজিটাইজড করা প্রায় ৯৭ দশমিক ৫ লাখ ভোটারের নাম এই খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দিল্লির ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার ২৯৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৭.১৮ শতাংশের তথ্য এই প্রক্রিয়ায় ডিজিটাইজড করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ৪৭ লাখ ৭০ হাজার ভোটারকে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত, দ্বৈত এবং অন্যান্য (এএসডিডিও) ক্যাটাগরিতে ‘অসংগ্রহযোগ্য’ হিসেবে চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ডিজিটাইজেশনের হারে বড় তারতম্য দেখা গেছে। উত্তর-পশ্চিম দিল্লির রোহিনীতে সর্বোচ্চ ৮৩.৪৩ শতাংশ ডিজিটাইজেশন হয়েছে, আর দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদে সর্বনিম্ন ৫২.১৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।

হালনাগাদ ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই মূলত বাড়ি বাড়ি গিয়ে এই এসআইআর কার্যক্রম চালানো হয়েছিল। যেসব ভোটারের তথ্য সংগ্রহ করার সময় পাওয়া যায়নি, তারা এখন দাবি ও আপত্তি প্রক্রিয়ার মাধ্যমে খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
বিষাক্ত ধোঁয়াশা দূর করতে আকাশে শুষ্ক বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া
তিন বিমানবন্দরে ফ্লাইট বাতিল করলো আমেরিকান এয়ারলাইন্স
সর্বশেষ খবর
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
বিষাক্ত ধোঁয়াশা দূর করতে আকাশে শুষ্ক বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া
বিষাক্ত ধোঁয়াশা দূর করতে আকাশে শুষ্ক বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে