ভারতীয়দের বিদেশে বিয়ে-ভ্রমণ ও স্বর্ণ কেনা বন্ধের আহ্বান নরেন্দ্র মোদির 

আন্তর্জাতিক ডেস্ক 
০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

বিশ্বজুড়ে যুদ্ধ ও সরবরাহ ব্যবস্থার চরম বিশৃঙ্খলার মধ্যেও এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়েও বেশি, ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এই দুর্দান্ত অর্থনৈতিক অর্জনে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ‘আত্মনির্ভর ভারত’ ও ‘স্বদেশী’ পণ্য ব্যবহারের জোরালো আহ্বান জানিয়েছেন। খবর এনডিটিভি। 

কিরগিজস্তান সফরকালে ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দেশবাসীকে বৈদেশিক মুদ্রা অপচয় এড়াতে বিদেশে ঘুরতে যাওয়া, বিদেশে বিয়ে আয়োজন এবং অপ্রয়োজনে স্বর্ণ কেনা বন্ধ করার আহ্বান জানান।

‘বিশ্বজুড়ে যুদ্ধ, তবুও দ্রুত এগোচ্ছে ভারত’ 

সহিংসতা ও আন্তর্জাতিক সংকটের কথা উল্লেখ করে ভিডিও বার্তায় মোদি বলেন, “বিশ্ব আজ যুদ্ধের আগুনে জ্বলছে। চারদিকে কেবল যুদ্ধের খবর ও সংকট। ২০২০ সালের কোভিড পরবর্তী সময় থেকে বিশ্ব অর্থনীতিতে কোনও স্থায়িত্ব নেই। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের এই দ্রুত গতিতে এগিয়ে যাওয়া ১৪০ কোটি মানুষের কঠোর পরিশ্রম ও যৌথ শক্তির প্রতিফলন।” 

‘ওয়েড ইন ইন্ডিয়া’ ও স্বদেশী পণ্যের তাগিদ 

জিডিপি-র শক্তিশালী প্রবৃদ্ধির এই ধারা বজায় রাখতে মোদি বলেন, “পর্যটনের জন্য বিদেশে যাবেন না। বিদেশে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং আয়োজন করা বন্ধ করুন। আমাদের ‘ওয়েড ইন ইন্ডিয়া’ (ভারতেই বিয়ে) মন্ত্র মেনে চলতে হবে। এছাড়া প্রয়োজন না থাকলে স্বর্ণ কেনা এড়িয়ে চলুন।” 

তিনি আরও জোর দিয়ে বলেন, “সাধারণ মানুষ যত বেশি স্থানীয় (লোকাল) পণ্য ও সেবা গ্রহণ করবে, ভারত তত দ্রুত উন্নত দেশের অভিমুখে ধাবিত হবে। বিশ্ব সংকটের মুখে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে ‘ভোকেল ফর লোকাল’ নীতি মেনে চলার তাগিদ দেন। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় আজকের যুবসমাজকে একটি পূর্ণাঙ্গ ‘উন্নত ভারত’ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এসটি/ 
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
ভারতে ইউটিউবারের রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক