প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধ: পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৭

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েন ও মতবিরোধের জেরে পদত্যাগপত্র জমা দিয়েছেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, সেনাবাহিনীতে রূপান্তর ও প্রস্তুতিমূলক কার্যক্রমে হেগসেথের বাধা সৃষ্টি এবং এসব দায়িত্বে থাকা জেনারেলদের বরখাস্ত করার বিষয়ে পদত্যাগপত্রে ক্ষোভ প্রকাশ করেছেন ড্রিসকল। ড্রিসকলের স্থলাভিষিক্ত হিসেবে সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন বর্তমান আন্ডার সেক্রেটারি মাইক ওবাডাল।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং অ্যাগেইন’ এজেন্ডা বাস্তবায়নে এবং সামরিক প্রস্তুতি পুনরুদ্ধারে সেনাসচিব ড্রিসকল অত্যন্ত কার্যকর নেতৃত্ব দিয়েছেন।

চলতি বছরের শুরুর দিকে সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জসহ আরও দুজন জেনারেলকে বরখাস্ত করেন হেগসেথ। জেনারেল জর্জের সঙ্গে ড্রিসকলের অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং তিনি প্রকাশ্যে জর্জের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই হেগসেথ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের প্রতি সন্দেহপ্রবণ ছিলেন। ড্রিসকলের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের ঘনিষ্ঠতা ও সরাসরি ট্রাম্পের সঙ্গে যোগসূত্রকে হেগসেথ নিজের কর্তৃত্ব ডিঙানোর চেষ্টা হিসেবে দেখতেন।

হেগসেথ যখন সংস্কৃতিবিষয়ক ও অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে মনোযোগী ছিলেন, তখন ড্রিসকল ও প্রযুক্তি বিশেষজ্ঞ ড্রোনের উন্নয়ন এবং সেনাবহরের আধুনিকায়নে জোর দেন।

তবে দায়িত্ব পাওয়ার পর থেকেই সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে ব্যাপক রদবদল আনেন হেগসেথ। তিনি সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ, ভাইস চিফ অব স্টাফ জেনারেল জেমস মিঙ্গাস, ট্রান্সফর্মেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান ডেভিড হোডনে এবং সর্বশেষ মার্কিন আর্মি ইউরোপ ও আফ্রিকার কমান্ডার জেনারেল ক্রিস্তোফার ডোনাহুসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত অথবা পদত্যাগে বাধ্য করেন।

/এএ/
সম্পর্কিত
পুরনো খাবারে নতুন মেয়াদ, পেপসি-নেসলে-কোকাকোলার রফতানি পণ্য নিয়ে মুম্বাইয়ে জালিয়াতির পর্দাফাঁস
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রস্তুত: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী
শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা