বৃদ্ধাকে নিজের ডিওর সানগ্লাস উপহার দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৭ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৭

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের মেত্তুর সফর চলাকালে এক অনন্য ও উষ্ণ মুহূর্তের সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সফরকালে এক বৃদ্ধা নারীর সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময়ের একপর্যায়ে মুখ্যমন্ত্রী নিজের চোখের ক্রিশ্চিয়ান ডিওর ব্র্যান্ডের সানগ্লাসটি খুলে তাকে উপহার হিসেবে দিয়ে দেন।

উপহার পেয়ে সেই বৃদ্ধা সানগ্লাসটি চোখে দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে তার পাশাপাশি হাঁটতে থাকেন। বিজয় তাকে জনতার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধা সানগ্লাস পরা অবস্থাতেই হাসিমুখে উপস্থিত মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন।

এর আগে মুখ্যমন্ত্রী কাভেরি বদ্বীপ অঞ্চলে সাম্বা ধান চাষের জন্য মেত্তুর বাঁধের স্লুইস গেট খুলে পানি ছাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করতে সালেম জেলায় যান। ২০২৬-২৭ মৌসুমে সেচের চাহিদা মেটানো এবং কাভেরি অববাহিকায় খাওয়ার পানির প্রয়োজনীয়তা মেটাতে পর্যায়ক্রমে পানি ছাড়া হবে বলে সরকার জানিয়েছে।

কাভেরির পানি অপচয় রোধ ও অবৈধ পাম্পিং বন্ধে যৌথ তদারকি দল কাজ করবে বলে সতর্ক করা হয়েছে। এ ছাড়া কম পানি লাগে এমন মাঝারি মেয়াদের ধানের জাত ব্যবহার করতে এবং সরাসরি বীজ বপনের মতো পানি সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ করতে কৃষকদের পরামর্শ দিয়েছে তামিলনাড়ু সরকার। একই সঙ্গে কাভেরি নদীর পানিতে রাজ্যের ন্যায্য হিস্যা ও কৃষকদের অধিকার রক্ষায় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
ফ্লোটিলা কর্মীদের যৌন নিপীড়ন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু
হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন
সর্বশেষ খবর
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ