একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১০ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২

টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা নিয়ে এই সপ্তাহেই থাইল্যান্ডের পাতায়ায় পৌঁছানোর কথা রয়েছে। মার্কিন এই রণতরিকে ঘিরে পর্যটনের এই এলাকায় দর্শনার্থীদের অস্বাভাবিক ভিড় দেখা যেতে পারে। 

এই ঘটনায় সবচেয়ে বিপদে পড়েছেন পর্যটন এ এলাকায় যৌন ব্যবসার সঙ্গে জড়িতরা। কেননা তাদের চলছে অভিযান।

থাই পুলিশের আশঙ্কা, এই সময়ে বেড়ে যেতে পারে যৌনবৃত্তি। তাই দেশটির পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন যৌনকর্মীকে আটকও করা হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, মার্কিন বিমানবাহী রণতরিটি লেম চাবাং বন্দরে বুধবার নোঙর করার কথা রয়েছে, যেখানে দুটি মার্কিন যুদ্ধজাহাজ থাকবে। সাম্প্রতিক ইতিহাসে কোনও মার্কিন রণতরির দীর্ঘতম মিশনগুলোর একটি শেষ করার পর নাবিকদের তীরে বিশ্রাম ও শক্তি পুনরুদ্ধারের জন্য সময় দেওয়া হবে।

তাদের আগমনের আগেই পাতায়া পুলিশ শহরের সমুদ্রসৈকত এবং প্রধান নাইটলাইফ এলাকাগুলোতে টহল বাড়িয়ে দিয়েছে। সপ্তাহান্তের অভিযানে ইতোমধ্যে যৌনবৃত্তির সন্দেহে প্রায় ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।

পাতায়া পুলিশ প্রধান আনেক স্রোথংইউ বলেছেন যে, যৌন ব্যবসা নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু এটা কঠিন।

তিনি জানান, কর্তৃপক্ষ টের পাওয়ার আগেই প্রকাশ্য স্থানে যৌনকর্মীরা সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

/এফআর/
সম্পর্কিত
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন