বুধবার (২ সেপ্টেম্বর) বলিউড অভিনেত্রী প্রীতি জিনাতার ‘ভাইব’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে সিনেমাটির অভিনয়শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি নিজেই। এ সিনেমায় ম্যাডাম এইচ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে তাকে।
তবে অ্যাকশন দৃশ্য অনেক কঠিন বলে প্রীতি মন্তব্য করেন ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে।
তাকে দীর্ঘদিনের অ্যাকশন সিনেমায় অভিনয়ের ইচ্ছা এবং অবশেষে ‘ভাইব’-এ সেই সুযোগ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হয়।
প্রীতির ভাষ্য, ‘আমার সবসময় মনে হয়েছে, গানসহ অন্যান্য কাজের ক্ষেত্রে অভিনেত্রীদের একটু বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় বুঝেছি, কাজটা কতটা কঠিন। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে লাথি, ঘুষি ও নানা ধরনের আঘাতও খেয়েছি। তবে এ সব ইচ্ছা করে নয়।’
তিনি আরও বলেন, ‘আপনারা যখন সিনেমাটি দেখবেন, তখন পুরো অ্যাকশন টিমকে অবশ্যই অনেক ধন্যবাদ দিতে হবে। আমি যদি এই কাজটি ঠিকভাবে করতে পেরে থাকি, তার কৃতিত্ব অ্যাকশন টিমের। তারা সত্যিই দুর্দান্ত।’
‘ভাইব’ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন কুণাল খেমু। সিনেমাটিতে প্রীতি জিনতা ছাড়াও আরও অভিনয় করেছেন কুণাল খেমু, , স্পর্শ শ্রীবাস্তব, দীনেশ লাল যাদব (নিরহুয়া), যশপাল শর্মা এবং বংশিকা ধীর।
কুণাল খেমুর লেখা ও পরিচালনায় ‘ভাইব’ আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘জেলার ২’ নিয়ে গুঞ্জনের অবসান, মুক্তি পাবে নির্ধারিত দিনেই



