বাংলাদেশে ৭০ থেকে ৯০ দশকের সিনেমা মানেই রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের গান। কিংবদন্তি এই শিল্পীরা নিজেদের গানে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করেছেন। একসঙ্গে অনেক জনপ্রিয় গানে দুজন কণ্ঠ দিয়েছেন। তাদের গান মানেই যেন সুরে ভেসে যাওয়া।
চলতি বছর একটি টেলিভিশনের সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমীনকে নিয়ে কথা বলেন রুনা লায়লা। উপস্থাপকের এক প্রশ্নে রুনা লায়লা নিজেকে সাবিনা ইয়াসমিনের ফ্যান বলে দাবি করেন।
রুনা লায়লা বলেন, ‘সাবিনা ইয়াসমিন একজন খুবই উচ্চমানের শিল্পী। আমি নিজেই তার গানের ফ্যান। বিশেষ করে তিনি রোমান্টিক ও স্যাড গানগুলো এতো দারুণ গেয়েছেন, সেটাকে খুব সম্মান করি।’
এ দিকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৭২ পেরিয়ে ৭৩ বছরে পা দিয়েছেন সাবিনা ইয়াসমীন। ১৯৫৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। তার বাবা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি সাতক্ষীরায়।
সাবিনা ইয়াসমীন তার বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে বেড়ে ওঠেন। ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন তিনি।

‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান





