হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯

নিজেদের সামরিক প্রস্তুতিতে বিঘ্ন না ঘটিয়ে হরমুজ প্রণালির নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহায়তা বা অবদান রাখার বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছেন। এমনকি হরমুজ প্রণালির নিরাপত্তায় সিউল সহায়তা করতে রাজি হয়নি বলেও ট্রাম্প দাবি করেছিলেন। এ প্রসঙ্গে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সামরিক প্রস্তুতিতে কোনও ব্যাঘাত না ঘটিয়ে নির্দিষ্ট সীমার মধ্যে হরমুজ প্রণালিতে অবদান রাখা সম্ভব।

পরবর্তীতে পৃথক এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় স্পষ্ট করে জানায়, এই সহায়তা বলতে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ, যুদ্ধের বাইরের দায়িত্ব কিংবা অনুসন্ধান অভিযানসহ সম্ভাব্য নানা বিকল্প বোঝাচ্ছে। তবে প্রকৃতপক্ষে কী ধরনের সহযোগিতা দেওয়া হবে তা নির্ধারণ করা হয়নি।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সম্প্রচারমাধ্যম জেটিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সরকার সেখানে সেনা পাঠানোর দিকে ঝুঁকছে এবং সংসদে অনুমোদনের আগে সার্বিক বিষয় পর্যালোচনা করে দেখছে।

ছয় মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও মিত্র দেশগুলো থেকে আশানুরূপ সমর্থন আদায় করতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। বর্তমানে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ও বিপরীতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে সংঘাতটি অনেকটাই অচলাবস্থার রূপ নিয়েছে।

সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই