যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য এ মস্কো ও কিয়েভ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে কিয়েভে উইটকফ ও কুশনারের প্রথম সফর।

শুক্রবার তারা সফর শুরু করবেন। শনিবার মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এরপর রবিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।

ট্রাম্পের দুই দূতের এই সফরের ১০ দিন আগে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ মস্কোয় রাশিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন। যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ গোয়েন্দা কর্মকর্তারা পুতিনকে কূটনীতির পথে আনতে পারবেন কি না, তা জানার চেষ্টা করছিলেন র‌্যাটক্লিফ।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করে সফর নিয়ে আলোচনা করেন উইটকফ ও কুশনার।

কিয়েভ সফর নিয়ে কয়েক মাস ধরে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। তবে গত কয়েক দিনে বিভিন্ন কারণে সফরটি কয়েকবার বাতিল হওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত এ সপ্তাহান্তেই সফরটি হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
সর্বশেষ খবর
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে