‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৩

পশ্চিমবঙ্গের পর্যটনকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরার লক্ষ্যে একটি নতুন বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। কিন্তু এক পলক তাকালেই সেখানে চোখে পড়ে আইফেল টাওয়ার, রাশিয়ার সেন্ট বাসিলস ক্যাথেড্রাল, মিসরের পিরামিড এবং রিও ডি জেনিরোর ‘ক্রাইস্ট দ্য রেডিমার’ মূর্তি। তবে বিজ্ঞাপনে যা সহজে চোখে পড়ে না, তা হলো খোদ পশ্চিমবঙ্গ! কেবল বিখ্যাত হাওড়া ব্রিজের একটি ঝটিকা উপস্থিতি দেখা যায়, যা চোখের পলক ফেলতেই মিলিয়ে যায়। এই নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রল ও সমালোচনা, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা স্বাভাবিক প্রশ্নটিই তুলছেন: ‘বাংলা কোথায়?’

শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে বেশ জাকজমকপূর্ণভাবে পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন লোগো এবং নতুন ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি রাজ্যে পর্যটন অবকাঠামো উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন যার ভৌগোলিক ব্যাপ্তি দক্ষিণে সুন্দরবনের ম্যানগ্রোভ বন থেকে শুরু করে উত্তরে হিমালয়ের তুষারাবৃত চূড়া পর্যন্ত বিস্তৃত।

‘ওয়েস্ট বেঙ্গল: হোয়ার ইন্ডিয়া ফিলস ডিফারেন্ট’- ক্যাচলাইন সংবলিত লোগোটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। রাজ্যটির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি বিখ্যাত ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডিং তুলে দেওয়ার অংশ হিসেবে বিজেপি সরকার এই উদ্যোগ নেয়। তবে এই নতুন বিজ্ঞাপনটি বাঙালি সমাজ ভালোভাবে নেয়নি।

বিজ্ঞাপনটির সূচনা হয়েছিল সম্ভাবনাময়ভাবে, যেখানে বিখ্যাত হাওড়া ব্রিজের একটি দৃশ্য দেখানো হয়। কিন্তু এরপরই যেন কোনও ট্যুর গ্রুপ থেকে পথ হারিয়ে ফেলা পর্যটকের মতো ভিডিওটি রাজ্য থেকে ছিটকে বেরিয়ে যায়। এটি দর্শকদের মরুভূমি, পিরামিড এবং বিশ্বের অন্যান্য বিখ্যাত পর্যটন কেন্দ্রে নিয়ে যায়- যার কোনোটির স্থানই পশ্চিমবঙ্গে নয়। দিঘা বা দার্জিলিংয়ের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই এমন সব বৈশ্বিক ল্যান্ডমার্ক ও স্কাইস্ক্র্যাপারকে ভিডিওতে দেখা গেলেও দেখা মেলেনি ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা মন্দির কিংবা দার্জিলিংয়ের টয় ট্রেনের।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই বিদ্রূপটি ধরতে ভুল করেননি। সমালোচনায় নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়েন। তিনি টুইট করে লেখেন, এই ধরনের প্রচারের জন্য ‘আবর্জনা’ শব্দটি খুবই মৃদু।

ত্রিপুরা ও মেঘালয়ের সাবেক রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় একে একটি ‘বোকা’ এবং ‘অপেশাদার ভিডিও’ বলে অভিহিত করেন এবং তা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান। তিনি পোস্ট করেন, পশ্চিমবঙ্গের ওপর তৈরি একটি ভিডিওতে মস্কো, মিসর কিংবা রিও ডি জেনিরোর দৃশ্য কেন থাকবে? এই ভিডিওটি পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সাফল্যকে খাটো করছে।

এক ব্যবহারকারী সংক্ষেপে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বাংলা কোথায়?’

রাজনৈতিক বিশ্লেষক ময়ূখ রঞ্জন ঘোষ রসিকতা করে বলেন, এই বিজ্ঞাপনের ক্রিয়েটিভ ডিরেক্টরের অস্কার পাওয়া উচিত। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যখন পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে শহর সবই রয়েছে, তখন আইফেল টাওয়ার আর সেন্ট পিটার্সবার্গকে বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়ার মানে কী?

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
কী, কেন, কীভাবেআবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
সর্বশেষ খবর
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক