ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৬

ফোর্বসের ২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। টানা কয়েক বছর তালিকায় থাকার পর এবার সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় জায়গা হয়নি বাংলাদেশে জন্ম নেওয়া এই ব্যবসায়ীর।

২ সেপ্টেম্বর ফোর্বস ২০২৬ সালের ‘সিঙ্গাপুরস ৫০ রিচেস্ট’ তালিকা প্রকাশ করে। গত বছরের তালিকায় ৪৯তম অবস্থানে থাকা আজিজ খানের নাম এবার তালিকায় নেই। ২০২৫ সালের তালিকায় তার সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন ডলার দেখানো হয়েছিল।

তবে ফোর্বসের পৃথক বিলিয়নিয়ার প্রোফাইলে আজিজ খানের সম্পদের পরিমাণ এখনও প্রায় ১ বিলিয়ন ডলার দেখানো হচ্ছে। ২০২৬ সালের এই প্রোফাইল অনুযায়ী, তিনি সিঙ্গাপুরের নাগরিক ও বাসিন্দা এবং সামিট গ্রুপের চেয়ারম্যান।

আজিজ খান প্রথমবার ২০১৮ সালে ফোর্বসের সিঙ্গাপুরের ধনীদের তালিকায় জায়গা পান। সে সময় তার সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০২২ সালের তালিকায় তিনি ৪২তম এবং ২০২৩ সালে ৪১তম অবস্থানে ছিলেন। ২০২৪ সালেও তালিকায় থাকার পর ২০২৫ সালে ৪৯তম অবস্থানে ছিলেন তিনি।

ফোর্বসের তথ্য অনুযায়ী, আজিজ খানের সম্পদের প্রধান উৎস জ্বালানি ও বিদ্যুৎ খাত। সামিট গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতে ব্যবসা রয়েছে। জাপানের জেরা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ অংশীদার।

২০১৯ সালে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানের জেরার কাছে ৩৩০ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন আজিজ খান বলে জানিয়েছে ফোর্বস।

তালিকার শীর্ষে স্যাভেরিন

২০২৬ সালের সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১৬ দশমিক ১ বিলিয়ন ডলার। রবার্ট ও ফিলিপ এনজি ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ফোর্বস জানিয়েছে, ২০২৬ সালের তালিকায় থাকা ৫০ ব্যক্তি ও পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ২৩৯ বিলিয়ন ডলার। তালিকায় জায়গা পেতে ন্যূনতম সম্পদের সীমা ছিল ১ বিলিয়ন ডলার। সম্পদের হিসাব করা হয়েছে ২০২৬ সালের ১৪ আগস্টের শেয়ারদর ও বিনিময় হারসহ বিভিন্ন আর্থিক তথ্যের ভিত্তিতে।

/এএস/ 
সম্পর্কিত
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
২০ কোটি বছর পর ‘বিলুপ্ত’ হবে মানবজাতি, দায়ী হবে নতুন সুপারকন্টিনেন্ট
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
সর্বশেষ খবর
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
রাষ্ট্রপতি হিসেবে প্রথমে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, উৎসবের আমেজ 
রাষ্ট্রপতি হিসেবে প্রথমে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, উৎসবের আমেজ 
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান