ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে কুর্দি অধ্যুষিত সানান্দাজ শহরের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের সামনে নিয়ন্ত্রণে হারিয়ে কয়েকটি গাড়িকে আঘাত করে ট্যাংকারটি। সংঘর্ষের পরপরই গাড়িটিতে বিকট শব্দে আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে ব্রেক বিকল হওয়াকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। নিহতদের দেহ আগুনে ব্যাপকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে ২০১৮ সালেও সানান্দাজের কাছে একই এলাকায় এক জ্বালানি ট্যাংকার ও আন্তঃনগর যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত এবং ৪ জন আহত হয়েছিলেন।

উল্লেখ্য ইরানে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে, ত্রুটিপূর্ণ ও অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা এবং অপ্রতুল জরুরি সেবার কারণেই দেশটিতে প্রতিবছর এমন উচ্চমাত্রার হতাহতের ঘটনা ঘটে থাকে।

/এএস/ 
সম্পর্কিত
লোহিত সাগরে ১৪ ভারতীয়বাহী ইয়টে সৌদি হামলা, দাবি হুথিদের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরব ও হুথিদের লড়াই থামাতে ইরান কি উদ্যোগ নেবে?
সর্বশেষ খবর
লোহিত সাগরে ১৪ ভারতীয়বাহী ইয়টে সৌদি হামলা, দাবি হুথিদের
লোহিত সাগরে ১৪ ভারতীয়বাহী ইয়টে সৌদি হামলা, দাবি হুথিদের
দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত
দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত
এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্টে ক্যাপ্টেনস মিটে ট্রফি উন্মোচন
এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্টে ক্যাপ্টেনস মিটে ট্রফি উন্মোচন
খাগড়াছড়ি ও রাঙামাটিতে শনিবার অর্ধদিবস সড়ক অবরোধ
খাগড়াছড়ি ও রাঙামাটিতে শনিবার অর্ধদিবস সড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি