সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কারণ এটি অপরাধের পর্যায়ে পড়ে। কিন্তু বিরোধী দল তা সমর্থন না করে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছে। এতে তারা অন্যায় ও অবৈধ পন্থাকে উৎসাহ দিয়েছে। সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে; যা খুবই নিন্দনীয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার প্রধান ও তার পরিবারের বিরুদ্ধে যে ধরনের কথা বলা হয়েছে, তা সামাজিকভাবে কোনোভাবেই যায় না। 

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা সংসদের ভেতরে ও বাইরে কথা বলতে পারেন। আপনারা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে পারেন। কিন্তু তার পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করছেন। দেশে গণতন্ত্রের যে কাঠামো, যে চারা গাছটি ওঠা শুরু করছিল, তা বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, বিরোধী দলের দাবি, গত ৬ মাসে সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। অথচ আমাদের দায়িত্ব নেওয়ার সময় রিজার্ভের পরিমাণ তলানিতে ছিল। কিন্তু গত কয়েক মাসে তা আড়াই গুণ বেড়েছে।

/এমকে/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’