বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৫

‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে বের হয়ে যান। এর আগে একই বিলের জনমত যাচাইয়ের সময়ও তারা সংসদ বর্জন করেন।

বিলটি জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হলে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রথম দফায় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে অধিবেশন থেকে বের হয়ে যান। কয়েক মিনিট পর তারা আবার সংসদে ফিরে আসেন। পরে রাত ৮টা ১০ মিনিটে বিরোধী দলীয় নেতা বিলটির বিরোধিতা করে ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন।

বিরোধী দলীয় নেতা বলেন, এই বিল পাসের অংশীদার হবো না। তাই এখন ওয়াকআউট করছি।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, ওয়াকআউট করার জন্য আপনাকে ধন্যবাদ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে তোলা হয়েছিল।

/এসএমএ/এম/
সম্পর্কিত
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বশেষ খবর
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন