পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর দেশটিতে এটাই ট্রাম্পের দূতদের প্রথম সফর।

কিয়েভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে মার্কিন প্রতিনিধিদলের স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে স্বাগত জানান জেলেনস্কি। পুতিন ও জেলেনস্কি দুজনেই এই কূটনৈতিক সফরের স্বার্থে দুই দেশের রাজধানীতে তিন দিনের হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তবে এর মধ্যেও অন্যান্য স্থানে হামলা ও ড্রোন বিনিময় অব্যাহত ছিল।

বৈঠক শেষে স্টিভ উইটকফ সাংবাদিকদের জানান, আলোচনা বেশ সারগর্ভ ও গুরুত্বপূর্ণ হয়েছে এবং তারা এতে উৎসাহিত। তিনি জানান, সমাধান না হওয়া পর্যন্ত মার্কিন মধ্যস্থতাকারীরা তাদের কাজ চালিয়ে যাবেন। জ্যারেড কুশনার ইউক্রেনীয় প্রেসিডেন্টকে বলেন, মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ সমাপ্তিতে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তির জন্য সঠিক পরিবেশ তৈরি করতে তাদের নির্দেশ দিয়েছেন।

এর আগে শনিবার কিয়েভের সঙ্গে আলোচনার প্রস্তুতি হিসেবে মস্কোতে পুতিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক করেন এই দুই দূত। ক্রেমলিনের পক্ষ থেকে সেই বৈঠককে খোলামেলা ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়। পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আলোচনায় কেবল ইউক্রেন সংকটই নয়, দুই দেশের মধ্যকার সম্ভাব্য বড় ধরনের অর্থনৈতিক প্রকল্প নিয়েও কথা হয়েছে।

এদিকে বৈঠকের আগেই জেলেনস্কি যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনার প্রস্তুতির কথা জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আমরা যুদ্ধ শেষ করার কাছাকাছি পৌঁছাতে আগ্রহী। আমাদের শান্তি প্রয়োজন, নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন এবং যুদ্ধপরবর্তী মর্যাদাপূর্ণ পরিস্থিতি প্রয়োজন। আমাদের প্রস্তাবগুলো তৈরি আছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন