জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। বুথফেরত জরিপের ফল অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের থুরিঙ্গিয়া রাজ্যে জয়ের পর এই প্রথম জার্মানির আরও কোনও এক রাজ্যে ক্ষমতার কাছাকাছি পৌঁছালো ডানপন্থি দলটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পেয়ে বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের রক্ষণশীল জোটকে বড় ধরনের ধাক্কা দিয়েছে এএফডি। জার্মানির মূলধারার ক্ষমতাসীন রাজনৈতিক জোটের জনপ্রিয়তায় ধস এবং রাজনৈতিক অচলাবস্থার সুযোগে কট্টরপন্থি দলটির এমন উত্থান ঘটেছে। 

যদি এএফডি রাজ্য সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে, তবে তারা অভিবাসন কঠোরভাবে রোধ করা, রাশিয়ার সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা, ইউক্রেনকে সহায়তা বন্ধ করা এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইউরো) ত্যাগ করার মতো নিজস্ব জাতীয় এজেন্ডা বাস্তবায়নের একটি শক্তিশালী সুযোগ পাবে। 

ভোট গণনা অব্যাহত থাকায় এএফডি একা সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পাবে কি না তা এখনো স্পষ্ট নয়। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সম্প্রচারমাধ্যম জেডডিএফ এর মতে, ৭৭ শতাংশ ভোটারের উপস্থিতি এই নির্বাচনের ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। 

এএফডির প্রার্থী উলরিখ সিগমন্ড ফলাফল প্রকাশের পর বলেন, আমরা এই দেশে একটি নতুন ইতিহাস রচনা করেছি। 

নির্বাচনের ফলাফলকে ঐতিহাসিক অ্যাখ্যা দিয়ে দলের সহ-নেত্রী অ্যালিস উইডেল বলেন, আমরা নিজ দেশের স্বার্থ রক্ষা করার জন্য নির্বাচনে লড়েছি, ইউক্রেন বা অন্য কোনও দেশের জন্য নয়। 

/এসএইচএম/
সম্পর্কিত
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
মে মাসের পর শেষ ১০ দিনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সর্বনিম্ন
সর্বশেষ খবর
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন