ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তেহরানের 

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭

যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে ইরানের বিরুদ্ধে কৌশল বজায় রাখলেও ওয়াশিংটনের বিরুদ্ধে এবার আরও কঠোর ও জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে ইরানি সংসদ স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ এক কড়া বার্তা দিয়েছেন। এমন খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংসদ সদস্যদের রুদ্ধদ্বার বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেন, আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে ইরান ইতোমধ্যে ‘প্রচণ্ড আঘাত’ হেনেছে, যা ওয়াশিংটনের নেতাদের মারাত্মক হতাশায় ফেলেছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে গালিবাফ বলেন, আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে ভারসাম্যপূর্ণ বা সমানুপাতিক জবাব দেওয়ার দিন এখন শেষ হয়ে গেছে। আগ্রাসী বাহিনীর ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক হামলাগুলো ছিল কেবল শুরু মাত্র।

তিনি আরও সতর্ক করে জানান, ইরানের স্বার্থে আঘাত হেনে এরপর থেকে নতুন করে যেকোনও ধরনের হামলা চালানো হলে, তার জবাবে তেহরানের পক্ষ থেকে ‘আরও দ্রুত, ভারী এবং অধিক যন্ত্রণাদায়ক’ আক্রমণ চালানো হবে।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
ফ্রিজের ভেতরে কাটা মাথা ও আঙুল, গৃহবধূ হত্যায় প্রধান সন্দেহভাজন স্বামী
সর্বশেষ খবর
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি হবে না প্রশ্নে রুল
গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি হবে না প্রশ্নে রুল
বাফুফের দ্বৈত নীতি!
বাফুফের দ্বৈত নীতি!
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা