নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার রবিবার বলেছেন, আগামী মাসে অনুষ্ঠেয় নেসেট (ইসরায়েলি সংসদ) নির্বাচনকে কেন্দ্র করে গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ‘খানিকটা অযৌক্তিক’ আচরণ করছে। হামাসকে নিরস্ত্র করার লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস-এর প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করা এবং গাজায় অব্যাহত হামলার পটভূমিতে তিনি এই মন্তব্য করেন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে কিয়েভ সফরের সময় এক সংবাদ সম্মেলনে কুশনার বলেন, আমি মনে করি গাজার চূড়ান্ত পরিণতির বিষয়ে আমরা ইসরায়েলিদের সঙ্গে একমত। তবে তাদের দেশের পাগলাটে নির্বাচনের কারণে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তারা কিছুটা অযৌক্তিক হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্র বোর্ড অব পিস-এর মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি হামাসসহ অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার পরিকল্পনা এগিয়ে নিতে চাইছে। তবে ইসরায়েলের বিরোধিতার কারণে পরিকল্পনাটি স্থবির হয়ে পড়েছে। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব দিয়ে মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতাবার বেন গভির। বিভিন্ন দেশ একে মার্কিন সমর্থিত ২০২৫ সালের অক্টোবর শান্তি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাৎজ জানিয়েছেন, তারা স্থল, জল ও আকাশপথে ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত, তবে কোনও দেশ এত বিপুলসংখ্যক মানুষকে গ্রহণ করতে রাজি নয়।

এদিকে হামাস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ও শিফা হাসপাতালের প্রধান মোহাম্মদ আবু সেলমিয়া জানিয়েছেন, গাজা সিটির আল-নসর এলাকায় ইসরায়েলি হামলায় ইউসুফ আকিলা ও তার আট বছরের মেয়ে ওয়াফা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা এক হামাস সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছিল।

অন্যদিকে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, সীমানা সংলগ্ন এলাকায় একটি সামরিক যানে ফিলিস্তিনিদের পাতানো বোমা বিস্ফোরণের জবাবে তারা রাতে গাজায় হামাসের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এই বোমা বিস্ফোরণকে যুদ্ধবিরতি চুক্তির নগ্ন লঙ্ঘন বলে দাবি করেছে ইসরায়েল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের