মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু বড় ধরনের নতুন নির্দেশনা জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দেশনার মধ্যে রয়েছে মহাঅষ্টমীর দিন রাজ্যে সম্পূর্ণভাবে মদ বিক্রি নিষিদ্ধ করা, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো বন্ধ এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদে শুরু হওয়া ঐতিহ্যবাহী পূজা পরবর্তী কার্নিভাল বাতিল।

সোমবার পূজামণ্ডপ ও উৎসব আয়োজন সংক্রান্ত নির্দেশনা জারি করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহাঅষ্টমীর দিনে, যখন আমরা রাজ্যে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি অর্পণ করি, সেদিন বারসহ সব মদের দোকান বন্ধ থাকবে। অষ্টমীর দিনে কোনও মদ বিক্রি করা যাবে না।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোনও সরকার দুর্গাপূজার কোনও একটি বিশেষ দিনে মদ বিক্রিতে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো। আগের বামপন্থি কিংবা তৃণমূল সরকারের আমলে এমন নিয়ম ছিল না।

মদের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি পূজা কমিটিগুলোর থিম ও প্রতিমা তৈরির বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি অনুরোধ জানান, ঐতিহ্যগত রূপ বিকৃত করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে কোনও প্রতিমা, মণ্ডপ বা থিম যেন তৈরি না করা হয়। প্রতিমা বিসর্জন প্রসঙ্গে তিনি জানান, বিসর্জনের মিছিলে কোনও ডিজে গান বাজানো যাবে না এবং আগামী ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার আগের দিনই যেন বিসর্জনের সব কাজ সম্পন্ন করা হয়।

উৎসব সুষ্ঠুভাবে আয়োজনে রাজ্যের বিজেপি সরকার পূজা কমিটিগুলোর জন্য ১ লাখ রুপি করে অনুদান, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং বাধ্যতামূলক ফায়ার সেফটি লাইসেন্স ফি মওকুফের ঘোষণা দিয়েছে। সিইএসসি বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মুখ্যমন্ত্রী সচ্ছল ও বড় বাজেটের পূজা কমিটিগুলোকে এই সরকারি অনুদান না নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের মধ্যে একটা খারাপ অভ্যাস তৈরি হয়েছে। অতীতে তারা স্বেচ্ছায় চাঁদা তুলত। ছোট কমিটিগুলোকে সহায়তা করার জন্যই এই ১ লাখ রুপির অনুদান।

একই সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেড রোডে শুরু হওয়া জমকালো কার্নিভালটি এবার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে এটি কলকাতার দুর্গাপূজা-পরবর্তী অন্যতম মূল আকর্ষণে পরিণত হয়েছিল। সরকারের এসব নতুন পদক্ষেপের ফলে চলতি বছরে রাজ্যজুড়ে দুর্গাপূজা আয়োজনের সার্বিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ