কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮

কানাডার কিছু দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ অধিকাংশ মদ্যপ পানীয় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে উত্তেজনা কমার কোনও লক্ষণ না থাকায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

মঙ্গলবারই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২০ বিলিয়ন ডলারের পণ্যে কানাডার পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। গত মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাবে কানাডা এই পদক্ষেপ নেয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশের কৌশল আরও স্বাধীন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এসব প্রচেষ্টা দ্রুততর করার অঙ্গীকারও করেছেন তিনি।

কার্নি বলেন, এর লক্ষ্য হলো কোনও দেশ যেন আমাদের জিম্মি করতে না পারে তা নিশ্চিত করা। এবং আমরা যেন নিজেদের মতো করে জীবনযাপন করতে পারি।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক এই বিরোধ বিশ্বের অন্যতম ঘনিষ্ঠ সম্পর্ককে বড় ধরনের ধাক্কা দিয়েছে। গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্র কানাডিয়ান আমদানির প্রায় ৫ শতাংশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, কানাডা আমেরিকান ডেইরি, অ্যালকোহলযুক্ত পানীয় এবং অটো শিল্পের সঙ্গে অন্যায় আচরণ করেছে।

/এএস/ 
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
সর্বশেষ খবর
রূপপুরে আগুনের পর বিদ্যুৎ-ইন্টারনেট স্বাভাবিক
রূপপুরে আগুনের পর বিদ্যুৎ-ইন্টারনেট স্বাভাবিক
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
মক্কা প্রতিরক্ষা চুক্তি: বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি 
আরও একটি ক্লাব কিনছেন মেসি
আরও একটি ক্লাব কিনছেন মেসি
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা