পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান!

বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

পিরিয়ডের যন্ত্রণা, পিসিওএস এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাস্থ্য নিয়ে প্রচলিত দ্বিচারিতা নিয়ে খোলামেলা কথা বলেছেন দক্ষিণ ভারতীয় ও বলিউডের অভিনেত্রী শ্রুতি হাসান। সোহা আলি খানের পডকাস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে পুরুষদেরও পিরিয়ড হওয়ার বিষয়ে মজার ছলে মন্তব্য করেছেন তিনি।

পডকাস্টে শ্রুতি জানান, পিসিওএসের কারণে ক্যারিয়ারের শুরুর দিকে তাকে তীব্র পিরিয়ডের ব্যথা ও পেটের ক্র্যাম্প সহ্য করতে হয়েছে। কিন্তু শুটিং সেটে এ ধরনের শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে বলাকে তিনি একসময় অস্বস্তিকর ও প্রায় নিষিদ্ধ বিষয় হিসেবে দেখেছেন।

এ প্রসঙ্গে রসিকতা করে শ্রুতি বলেন, ‘আমার মনে হয় এর একটাই সমাধান আছে। আমি হাজারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যেন পুরুষদেরও পিরিয়ড শুরু হয়! তাহলে অন্তত কাজের কন্ট্রাক্টে আনুষ্ঠানিকভাবে ‘পিরিয়ড লিভ’ লেখা থাকত।’

শ্রুতির মন্তব্যে সায় দিয়ে সোহা আলি খানও মজা করেন। তার ভাষ্য, ‘পুরুষদের পিরিয়ড হলে হয়তো তারা কার কত বেশি রক্তপাত হয়েছে বা কার ট্যাম্পন কত বড়—তা নিয়েও প্রতিযোগিতা শুরু করে দিতেন।’

তবে মজার এই মন্তব্যের পেছনে রয়েছে শ্রুতির নিজের তিক্ত অভিজ্ঞতা। তিনি জানান, শুটিং সেটে অনেক সময় পিরিয়ডের কারণে তার শরীর খারাপ থাকলেও বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ ছিল না। এমনকি অসুস্থতার কারণে তার চেহারায় পরিবর্তন বা এনার্জি কমে গেলেও অনেক পরিচালক এর কারণ বুঝতে পারতেন না।

নিজের অভিজ্ঞতার সঙ্গে পুরুষ সহকর্মীদের পাওয়া সুবিধার তুলনাও তুলে ধরেন শ্রুতি। তিনি জানান, একবার তার এক পুরুষ সহ-অভিনেতা হাঁটুর অস্ত্রোপচারের কথা জানালে শুটিং টিম তার সুবিধা অনুযায়ী পুরো সিডিউল বদলে দিতে রাজি হয়েছিল।

অন্যদিকে নিজের পিরিয়ডের শারীরিক কষ্টের কথা বলতে তাকে অনেকটাই সংকোচের মধ্য দিয়ে যেতে হয়েছে। পরে এক পরিচালককে বিষয়টি সরাসরি জানান শ্রুতি। সৌভাগ্যক্রমে ওই পরিচালকের একটি মেয়ে থাকায় তিনি বিষয়টি সহজেই বুঝতে পারেন এবং এরপর শুটিংয়ের পরিবেশেও পরিবর্তন আসে।

শ্রুতির বক্তব্যে উঠে এসেছে কর্মক্ষেত্রে নারীদের মাসিকজনিত শারীরিক সমস্যাকে স্বাভাবিকভাবে দেখার প্রয়োজনীয়তা। তার মতে, নারীদের এমন স্বাস্থ্যগত বিষয় নিয়ে কথা বলার সুযোগ এবং প্রয়োজনীয় সহযোগিতা থাকা উচিত।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
সৎমায়ের গল্পে তৌসিফ
সৎমায়ের গল্পে তৌসিফ
পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান!
পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান!
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ