ডিবির অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১১

রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি, গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতের নাম শাহ্ মোস্তফা আলমগীর (৫৫)। 

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দি‌কে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

ডিবি গুলশান সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ অপ্রাপ্তবয়স্ককে আটক
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
রংপুরে চার হত্যায় নতুন সূত্র: ডিএনএ পরীক্ষার জন্য দুই আসামিকে ঢাকায় পাঠানো হলো
সর্বশেষ খবর
সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী
সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী
চীনা প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত হোয়াইট হাউস
চীনা প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত হোয়াইট হাউস
‘কীসের তদন্ত কর্মকর্তা আপনি? ছাত্রলীগকে ছাত্রদল লেখেন’
‘কীসের তদন্ত কর্মকর্তা আপনি? ছাত্রলীগকে ছাত্রদল লেখেন’
আশুলিয়ায় বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষা ছাড়া ৫ লাশের পরিচয় জানা সম্ভব নয়
আশুলিয়ায় বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষা ছাড়া ৫ লাশের পরিচয় জানা সম্ভব নয়
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ