মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি

বিনোদন ডেস্ক 
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩

বিয়ের পর ছোটপর্দা থেকে দূরে সরে গেলেও অভিনয়ে ব্যস্ততা কমেনি মধুমিতা সরকারের। একের পর এক সিরিজ ও সিনেমার কাজে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে অভিনেত্রীর নতুন জুটি নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

কিছু দিন আগেই খবর ছড়িয়েছিল, ফের যশের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মধুমিতা। তাদের একসঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসার পর সেই গুঞ্জন আরও বাড়ে। 

তবে সূত্রের খবর, যশ নন—এ বার অন্য এক অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা।

জানা যাচ্ছে, অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই তাদের নতুন সিরিজের শুটিংয়ের বেশ কিছুটা অংশ শেষ হয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।

তবে সিরিজের গল্প, চরিত্র কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এমনকি মধুমিতা কিংবা অর্জুন—দু’জনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। প্রযোজনা সংস্থার তরফেও এখনও আসেনি কোনও ঘোষণা।

এদিকে অর্জুন চক্রবর্তীর সঙ্গে এই প্রথমবার পর্দা ভাগ করে নিতে চলেছেন মধুমিতা। ফলে নতুন এই জুটি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ছোটপর্দায় মধুমিতাকে শেষ দেখা গিয়েছিল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে। 

শুধু টলিউড নয়, বাংলাদেশের ছবিতেও প্রথম বার অভিনয় করছেন মধুমিতা। ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করবেন তিনি।

/এনআই/আইএএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অন্য রূপে নজর কাড়লেন আলিয়া
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট