ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

অনবরত রুশ বিমান হামলা প্রতিহত করার লক্ষ্যে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। আমাদের শেষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে, হ্যাঁ, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স পাবে।

চলতি সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। তিনি বলেন, পুতিন যত বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন, বাকি বিশ্বের জন্য পৃথিবী ততটাই বিপজ্জনক হয়ে উঠবে।

রাশিয়ার অবিরাম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবস্থা অত্যন্ত জরুরি একটি প্রতিরক্ষা সরঞ্জাম। গত জুলাই মাসে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, তবে কয়েক সপ্তাহ পর তিনি সেই অবস্থান থেকে কিছুটা নমনীয় হন।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হাতে গোনা কয়েকটি সামরিক অস্ত্রের অন্যতম প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। তবে বিশ্বজুড়ে সাম্প্রতিক সরবরাহ সংকটের কারণে বহু দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে, যার বড় ধরনের প্রভাব পড়েছে ইউক্রেনের সরবরাহের ওপর। রাশিয়া এই সুযোগটি কাজে লাগিয়ে প্রায় এক মাস ধরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে লাগাতার আকাশপথে ব্যালিস্টিক হামলা চালিয়ে যাচ্ছে।

প্যাট্রিয়টের ঘাটতির কারণে রুশ হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন এবং এতে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানীর মেয়রের তথ্যানুযায়ী, শুক্রবার কিয়েভে দিনে-দুপুরে চালানো একাধিক ড্রোন হামলায় এক কিশোরসহ সাত বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

গত আগস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন যে, রাশিয়ার বর্তমান তীব্র আক্রমণ রুখতে যে পরিমাণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রয়োজন, ইউক্রেনের কাছে তার মাত্র এক-দশমাংশ রয়েছে। তিনি আরও বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান মজুতের ৫ শতাংশ পেলে ইউক্রেন শীতকাল জুড়ে নিজেদের রক্ষা করতে পারবে, আর ১০ শতাংশ পেলে তা দিয়ে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব।

জেলেনস্কি শুক্রবার আরও জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেন, রাশিয়া ও মার্কিনীদের মধ্যে ত্রিপক্ষীয় একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। বৈঠকের কোনও তারিখ এখনও নির্ধারিত না হলেও স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করেছে ওয়াশিংটন।

জেলেনস্কি বলেন, আমরা ইউরোপীয় পক্ষকে এ বিষয়ে জানাবো এবং তাদের সঙ্গে এই বিবরণগুলো নিয়ে আলোচনা করব। মার্কিনীরা বিষয় নিয়ে রুশদের সঙ্গে কথা বলবে এবং দশ দিনের মধ্যে আমরা একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও ফলাফল নিয়ে ফিরে আসব।

ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে রাশিয়া এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি। তবে বৈঠকটি শিগগিরই হতে পারে বলে মস্কোর পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
দারুণ বন্ধুত্বের দাবি ট্রাম্পের, কী মনে করেন শি?
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সীমান্তে শিক্ষার প্রসারে জোর দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সীমান্তে শিক্ষার প্রসারে জোর দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক
বড় হচ্ছে বহর, কতটা প্রস্তুত বিমান
বড় হচ্ছে বহর, কতটা প্রস্তুত বিমান
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
সরকারি চাকরিতে রাজনৈতিক ‘পরিচয়ভিত্তিক বৈষম্য’ বন্ধের দাবি জকসুর
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ