কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫

কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার পর সাঁত-ব্রিজিদ-দিবেরভিল শহরে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কুইবেক প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে এর চার আরোহীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সার্জেন্ট অদ্রে-আন বিলোদো জানান, হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েক দিন সময় লাগতে পারে বলেও জানান তিনি। পুলিশের তথ্য অনুযায়ী, হাইওয়ে ১০-এর পাশের র‌্যাং দে এসকসাইস সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। জরুরি ফোনে একটি হেলিকপ্টার বিপদে পড়ার এবং পরে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার খবর পায় পুলিশ।

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত ১০টার আগ পর্যন্ত সেখানে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছিল।কুইবেকের স্যুরেতে দু কুইবেকের মেজর ক্রাইম ইউনিটের নেতৃত্বে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এতে অপরাধস্থল বিশ্লেষক ও কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও যুক্ত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
নারী পর্যটকদের জন্য বাংলাদেশের পর্যটনকেন্দ্র কতটা নিরাপদ
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
শর্ত পূরণ হলেই হরমুজ খুলবে ইরান, আলোচনার দরজাও উন্মুক্ত
কত বয়স পর্যন্ত বাড়ে শিশুর উচ্চতা, দেরি হলে কী করবেন
কত বয়স পর্যন্ত বাড়ে শিশুর উচ্চতা, দেরি হলে কী করবেন
৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা
৫ গোলের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হারলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র