‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ গ্রহণ’ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে। এরমধ্যে কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনও একটা কারণে, আমি ২ কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি ২ কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে।’

তিনি আরও বলেন, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।’

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।  ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘এখানে কত?’ ওই ব্যক্তি বলেন, ‘এখানে ৩৫ স্যার’। নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫’। ওই ব্যক্তি বলেন, ‘আগে ১ লাখ দিয়েছি স্যার।’

এদিকে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইলফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!