নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় মিজানুর রহমান গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৬ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭

রাজধানীর মিরপু‌রের মা‌টিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। 

গ্রেফতার মিজানুর রহমানের বাবার নাম নুরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা ঢাকার ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা (হলি অ্যাপার্টমেন্ট লিমিটেড) এলাকায়। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন গ্রেফতা‌রের তথ‌্যটি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

ডিবি পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। র‌বিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।

ডিবি সূত্র জানায়, নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে শনিবার (২৬ সে‌প্টেম্বর) রাতে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী অনাধিকার প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এক পর্যায়ে তারা সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

হামলাকারীরা নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বৈদ্যুতিক ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়।

ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেন নিউগিনি প্রোপার্টিজ কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। 

পরে ঘটনাস্থল থেকে দুই আসামিকে ‌গ্রেফতার করা হয়। এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও একজনকে।

এই ভাঙচুর ও লুটের ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া ওইদিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
জন্মদিনের আয়োজন, নাকি নাশকতার প্রস্তুতি? ১৫ জনের রিমান্ড
আদাবরে বাড়ি দখলকে কেন্দ্র করে ভাঙচুর-চাঁদাবাজি, গ্রেফতার আরও ৪
সর্বশেষ খবর
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
ভাইরাল মিজানের ভাতের হোটেল আবার তুলে দিলো ডিএনসিসি
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ