হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার তিনজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে।

/এসও/এম/    
সম্পর্কিত
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্নালিল্লাহ: শ্রমিকদের চিৎকার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা