মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬

মিরপুর-১০ নম্বর এলাকায় সকাল থেকে পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ চলছে। সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করার মধ্যেই এই সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় লাঠি নিয়ে হকাররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পুলিশ বক্স ভাঙচুর করা হয়। সংবাদ সংগ্রহ করার চেষ্টাকালে হামলার শিকার হন সাংবাদিকরা। এসময় যমুনা টিভির গাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩০ সে‌প্টেম্বর) সকা‌ল সা‌ড়ে ১০টার দি‌কে মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকা‌লে এই সংঘ‌র্ষের সূত্রপাত হয়। 

হকার‌দের দা‌বি, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গিয়ে সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে তা থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা। পরে সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। 

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুটপাত উচ্ছেদ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া তারা একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন। 

সেখানে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের নিচ তলায় আগুন জ্বলতে দেখা গে‌ছে। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের পিক-আপ গেলে হকাররা সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তার কয়েক মিনিট পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি যায় আগুন নেভাতে যে‌তে দেখা গে‌ছে। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

সেখানে বিভিন্ন মালামাল ছিল বলে দা‌বি হকারদের। ‎এ সময় কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালায়। সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

পু‌লিশ বল‌ছে, হকার উচ্ছেদ অ‌ভিযান চালা‌তে গে‌লে হকাররা পু‌লি‌শের সঙ্গে সংঘ‌র্ষে জড়ায়। প‌রিস্থি‌তি স্বাভা‌বিক করার চেষ্টা চল‌ছে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
সর্বশেষ খবর
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
এসিআই এর ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও হলেন খন্দকার ইশতিয়াক
এসিআই এর ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও হলেন খন্দকার ইশতিয়াক
রাষ্ট্রদ্রোহ মামলা: রিমান্ড শেষে কারাগারে ওসি রাকিবুল
রাষ্ট্রদ্রোহ মামলা: রিমান্ড শেষে কারাগারে ওসি রাকিবুল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী