‘কোনও সতর্কতা ছাড়াই’ সম্পর্ক শেষ করেছেন ইলন মাস্ক, দাবি চার সন্তানের মায়ের 

আন্তর্জাতিক ডেস্ক 
০৩ অক্টোবর ২০২৬, ১৭:২৮ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৭:২৮

টেসলা প্রধান ইলন মাস্ক তার চার সন্তানের মা ও নিউরালিংকের প্রধান শিভন জিলিসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন। মাস্ক তাকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আনফলো করার পর শুক্রবার (২ অক্টোবর) এক পোস্টে জিলিস জানান, এই বিচ্ছেদটি আকস্মিকভাবে এসেছে, তবে তিনি স্পেসএক্স সিইও-এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।

পোস্টে জিলিস লেখেন, কোনও পূর্ব সতর্কতা ছাড়া এক সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া কঠিন, তবে মাঝেমধ্যে জীবন এমনটাই হয়। ২০২০ সালে মাস্ক শুক্রাণুদাতা হিসেবে ভূমিকা পালনের পর তার সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছিলেন জিলিস।

ওই নোটের সঙ্গে মাস্কের সঙ্গে নিজের সাম্প্রতিক চ্যাটের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন জিলিস।

সেখানে জিলিস মাস্ককে লিখেছিলেন, ‘আজ সকালে নাস্তায় আপনার সঙ্গে দেখা হয়ে সত্যিই খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ভালোবাসি’। এর জবাবে গত ২৪ সেপ্টেম্বর মাস্ক লিখেছিলেন, ‘আমিও তোমাকে ভালোবাসি’।

টেসলা প্রধান পরবর্তীতে জিলিসকে টেক্সট করে জানান, গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত একটি স্টেট ডিনারে তিনি তাকেও আমন্ত্রণ জানাতে পারতেন, এ বিষয়টি তিনি বুঝতে পারেননি।

সেই বার্তা আদান-প্রদান এবং বিচ্ছেদের ঘোষণা দেওয়ার মধ্যবর্তী সময়ে গত ২৭ সেপ্টেম্বর জিলিস একটি ছোট আপডেট পোস্ট করে লিখেছিলেন, ‘নতুন দিন, নতুন জীবন’।

নিজের নোটে টেসলা প্রধানের সঙ্গে কাটানো ভালো সময়গুলোর কথা স্মরণ করে জিলিস জানান, তিনি জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন মাস্ককে এবং যোগ করেন যে, মাস্ক তাকে ‘শত জনমের জ্ঞান শিখিয়েছেন এবং জীবনের অর্থ দিয়ে আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছেন’। তিনি স্বীকার করেন যে এই বিচ্ছেদে ‘অনেক ক্ষতি বা শূন্যতা’ তৈরি হয়েছে, তবে তিনি ও মাস্ক মিলে ‘আমার জীবনের চারজন সুন্দর ছোট ভালোবাসার মানুষকে সৃষ্টি করেছেন’, যা তিনি তার সন্তানদের উদ্দেশ্য করে বলেছেন।

তিনি আরও লেখেন, আমি কষ্ট পাচ্ছি, তবে ইলন মাস্কের প্রতি আমার গভীর যত্ন রয়েছে এবং আমি সবসময় তার সুখের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনার সহায় হোন, ইলন, পৃথিবী আপনাকে পেয়ে ভাগ্যবান।

উল্লেখ্য মাস্ক ও জিলিস ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার ও আজুরের বাবা-মা হন। এরপর ২০২৪ সালে তাদের একটি কন্যাসন্তান আর্কাদিয়া জন্ম নেয়। এছাড়া এই দম্পতি সর্বশেষ ২০২৫ সালে তাদের কনিষ্ঠ সন্তান শেলডনকে স্বাগত জানান।

চারজন ভিন্ন সঙ্গীর পক্ষে ইলন মাস্কের অন্তত ১৪টি সন্তান রয়েছে। তবে এই বিচ্ছেদের বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি মাস্ক।

শিভন জিলিসের সঙ্গে থাকা চার সন্তান ছাড়াও এই প্রযুক্তি ধনকুবেরের প্রথম স্ত্রী জুস্টিন উইলসনের সঙ্গে পাঁচ সন্তান রয়েছে। তাদের মধ্যে রয়েছে যমজ ভিভিয়ান ও গ্রিফিন এবং ত্রিপ্লেট কাই, স্যাক্সন ও ড্যামিয়ান। এছাড়া তাদের প্রথম সন্তান নেভাডা আলেকজান্ডার মাস্ক মাত্র ১০ সপ্তাহ বয়সে মারা গিয়েছিল।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
ইসরায়েলিদের প্রাণ বাঁচানো সেই ‘হিরো’ ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইর যুবরাজ
ইরান-ইয়েমেন নিয়ে গোপন বৈঠকে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা
চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম চন্দ্রযান ‘জিন্নাহ-১’, কবে অবতরণ?
সর্বশেষ খবর
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
নিরাপত্তা ‘পর্যটনের অক্সিজেন’, জনবল বাড়ছে ট্যুরিস্ট পুলিশে
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
কেউ হাই তুললে আপনিও হাই তোলেন কেন?
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী