‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯

১৯৪৮ সালের ১ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড উপশহরের সোমারটন পার্ক সৈকতে হাঁটার সময় এক দম্পতি পা ক্রস করে দেয়ালের সঙ্গে হেলে থাকা এক ব্যক্তির লাশ দেখতে পান। আগের রাতে স্থানীয়রা ওই ব্যক্তিকে হাত-পা নাড়াতে দেখলেও সকালে সে আর বেঁচে ছিল না। প্রথম দর্শনে এটি সাধারণ মৃত্যু মনে হলেও, পরবর্তী তদন্তে উঠে আসা অদ্ভুত সব তথ্য একে অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা এক অমীমাংসিত রহস্য বা ‘কোল্ড কেস’-এ পরিণত করে।

মৃত্যুর পর কয়েক দশক পার হলেও কেউ ওই ব্যক্তির পরিচয় দাবি করতে আসেনি। তার পরিহিত পোশাক এবং ছয় সপ্তাহ পর কাছের এক ট্রেন স্টেশনে পাওয়া একটি স্যুটকেসের সব কাপড় থেকে ব্র্যান্ডের ট্যাগ ছিঁড়ে ফেলা হয়েছিল। অ্যাথলেটের মতো শারীরিক গঠন থাকা সত্ত্বেও বিষক্রিয়া বিশেষজ্ঞদের ধারণা ছিল তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে; যদিও শরীরে তেমন কোনও উপাদানের স্পষ্ট প্রমাণ মেলেনি।

তবে একটি ছোট্ট প্রমাণ এই অজ্ঞাতপরিচয় ‘সোমারটন ম্যান’-কে এক রহস্যময় গল্পে রূপ দেয়। তার প্যান্টের ভেতরের ছোট পকেটে ‘তামাম শুদ লেখা একটি কাগজের টুকরো পাওয়া যায়, যা ফারসি কবি ওমর খৈয়ামের ‘রুবাইয়াত’ থেকে নেওয়া। যার অর্থ ‘শেষ’ বা ‘সমাপ্ত’। কাগজের টুকরোটি কোনও ফটোকপি ছিল না, বরং বইয়ের শেষ পাতা থেকে ছেঁড়া হয়েছিল। পরে পুলিশ মূল বইটি খুঁজে পায়, যার পেছনের পাতায় পাঁচ লাইনের একটি সাংকেতিক কোড খোদাই করা ছিল। ২০১৪ সালে এক ভাষাভাষী বিজ্ঞানী এই কোড উদঘাটনে ব্যর্থ হয়ে ধারণা করেন, এটি সংক্ষেপে লেখা কোনও বার্তা যা কেবল লেখক নিজেই বুঝতে পারতেন।

দীর্ঘ ৮০ বছর ধরে বিষয়টি অমীমাংসিত থাকার পর ২০২১ সালে দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ রহস্যের জট খুলতে লাশটি কবর থেকে তোলে। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ডেরেক অ্যাবোট, বংশগতিবিদ কলিন ফিটজপ্যাট্রিক এবং ক্যালিফোর্নিয়ার ‘অ্যাস্ট্রিয়া ফরেনসিকস’ যৌথভাবে জিনোলজিক্যাল সাইট ‘জিইডিমেচ -এর সাহায্যে আধুনিক প্রযুক্তিতে ডিএনএ পরীক্ষা শুরু করেন।

ডিএনএ মিলিয়ে সম্ভাব্য পরিচয় খোঁজার প্রক্রিয়া সম্পর্কে বংশগতিবিদ কলিন ফিটজপ্যাট্রিক তখন এক সাক্ষাৎকারে বলেন, এটি অনেকটাই সুডোকু খেলার মতো। শুধু সেরা মিলটি খুঁজে নেওয়ার চেষ্টা।

অবশেষে গবেষণায় বের হয়ে আসে এক বিস্ময়কর উত্তর। মৃত ব্যক্তিটি ছিলেন কার্ল চার্লস ওয়েব নামে এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও যন্ত্র নির্মাতা, যিনি কবিতা ও ঘোড়দৌড়ে বাজি ধরতে পছন্দ করতেন (ধারণা করা হয় ওই সাংকেতিক অক্ষরগুলো হয়তো রেসের ঘোড়ার নাম ছিল)।

সম্প্রতি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কোম্পানিকে (এবিসি) দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাবোট বলেন, তিনি ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত যে ১৯৪৮ সালে সোমারটন পার্ক সৈকতে পাওয়া লাশটি কার্ল ওয়েবের। তবে তিনি এখনও দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশের আনুষ্ঠানিক কোরোনার রিপোর্টের অপেক্ষায় আছেন। তিনি আরও বলেন, আমার ধারণা খুব শিগগিরই এটি প্রকাশ পাবে।

আর এর মাধ্যমেই অবসান ঘটতে যাচ্ছে সোমারটন ম্যানকে ঘিরে দীর্ঘ আট দশকের জমাটবদ্ধ এক রহস্যের।

সূত্র: পপুলার মেকানিকস

/এএ/
সম্পর্কিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
তিন বছরে ইসরায়েলি হামলায় ৮০০ ফিলিস্তিনি শিক্ষক নিহত
সর্বশেষ খবর
সারের গুদামে গরমিল, ১৭৬ বস্তার হদিস নেই
সারের গুদামে গরমিল, ১৭৬ বস্তার হদিস নেই
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার