সৌদিতে সেনা মোতায়েনে সম্মত মক্কা প্রতিরক্ষা জোটের দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। রিয়াদে চুক্তির জরুরি বৈঠকের পর সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে। পাকিস্তানের সংবাবমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাপ্রবাহ ও হুমকি মোকাবিলায় তিন দেশ মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) জরুরি বৈঠক করে। বিবৃতিতে বলা হয়, কমিটি সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগে অবিলম্বে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুমোদিত ব্যবস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জাতীয় আইন অনুযায়ী নির্ধারিত সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ এবং সৌদি আরবে তাদের দ্রুত মোতায়েন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এর লক্ষ্য প্রস্তুতি, সামরিক সমন্বয় এবং হুমকি মোকাবিলার সম্মিলিত সক্ষমতা বাড়ানো।

বিবৃতিতে নির্দিষ্ট করে কোনও হুমকির নাম বলা হয়নি। তবে ইয়েমেন সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবে হুথিদের হামলার মধ্যেই এ উন্নয়ন ঘটল। রিয়াদের বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা এবং সৌদি আরবের শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় চলমান হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে। সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনও হামলা বা হুমকিকে তারা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তান ও তুরস্ক সৌদি সশস্ত্র বাহিনীর সতর্কতা ও প্রস্তুতি এবং দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় হুমকি ও হামলা মোকাবিলায় তাদের পেশাদারিত্ব ও উচ্চ মাত্রার দক্ষতার প্রশংসা করেছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, বৈঠকের আগের রাজনৈতিক ও সামরিক পরামর্শের ফলাফল পর্যালোচনা করে কমিটি তার কাছে জমা দেওয়া সুপারিশ অনুমোদন করেছে। কমিটি নিশ্চিত করেছে, মক্কা চুক্তি সম্মিলিত প্রতিরক্ষার দৃঢ় অঙ্গীকার এবং হুমকি মোকাবিলায় অভিন্ন অবস্থানের প্রতিফলন। তিন দেশ আরও বলেছে, জোটের প্রতিটি সদস্যের নিরাপত্তা তিন দেশের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যৌথ প্রতিরক্ষা চুক্তিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া সম্মিলিত প্রতিরক্ষার প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে, প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা বাড়ায় এবং নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তিন দেশের ঐক্য ও সংকল্প পুনর্ব্যক্ত করে।

বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলে থাকা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজের অনুষ্ঠান আজ শাহজেব খানজাদা কে সাথ-এ টেলিফোনে যুক্ত হয়ে বলেন, ইয়েমেনে হুথিদের সঙ্গে চলমান লড়াইয়ে সৌদি আরব অগ্রগতি পেয়েছে এবং কিছু এলাকা পুনরুদ্ধার করেছে।

পাকিস্তান ও তুরস্কের সম্ভাব্য অপারেশনাল ভূমিকা সম্পর্কে জানতে চাইলে প্রতিরক্ষামন্ত্রী বলেন, দুই দেশেরই রণক্ষেত্রে উপস্থিতি রয়েছে, তবে যুদ্ধ অভিযানে কেবল সৌদি সেনারা জড়িত। তিনি বলেন, তাদের যে সহায়তা প্রয়োজন, তা দেওয়া হচ্ছে। তবে এখন তুর্কি ও পাকিস্তানি সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করছে। তিনি জানান, পাকিস্তান পর্যবেক্ষণ কার্যক্রমে জড়িত।

আসিফ বলেন, বৈঠকের মূল লক্ষ্য ছিল মক্কা জোটের অপারেশনাল কাঠামো আনুষ্ঠানিক রূপ দেওয়া। তার ভাষ্য, আজকের বৈঠকে জোটের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কী, কেন, কীভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন এটি ট্রাম্পের জন্য বড় পরীক্ষা
রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার সাবেক জার্মান গোয়েন্দাপ্রধান
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
সর্বশেষ খবর
আদালত ভবনের ৬তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
আদালত ভবনের ৬তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
আ.লীগের ‘দোসর’ বলে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগ
ভিড় এড়িয়ে কলকাতা থেকে মূর্তি-ঝালং-বিন্দু ঘুরে আসুন
ভিড় এড়িয়ে কলকাতা থেকে মূর্তি-ঝালং-বিন্দু ঘুরে আসুন
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক